কঙ্ক ঘোষ দস্তিদার ; কলকাতা, ২৮ আগস্ট, ২০২৬। চীন-নেপাল সীমান্তে প্রলয়ঙ্করী হিমবাহ ধস!
৫.২ তীব্রতার ভূমিকম্পের সমান শক্তিতে লণ্ডভণ্ড সীমান্ত এলাকা, উদ্ধারকাজে ড্রোন!
ইউএসএ-র (USGS) চাঞ্চল্যকর ট্র্যাকিং রিপোর্ট
প্রথমে এটিকে সাধারণ ল্যান্ডস্লাইড ভাবা হলেও, মার্কিন ভূবৈজ্ঞানিক সমীক্ষা (ইউএসজিএস) এবং স্যাটেলাইট ট্র্যাকিং ইমেজে আসল সত্য সামনে !
বিজ্ঞানীদের কথায়, হিমালয়ের লাংতাং লিরুং পর্বতচূড়ায় আস্ত একটি হিমবাহ ভেঙে পড়ায় এই বিপর্যয় !
পাহাড়ের প্রায় ২,০০০ ফুট চওড়া বরফের চাঁই ৭,০০০ ফুট ওপর থেকে আছড়ে পড়েছিল। ইউএসজিএস জানিয়েছে, এই ধসের তীব্রতা এতটাই মারাত্মক , তাই ভূগর্ভে একটি ৫.২ রিখটার স্কেলের ভূমিকম্পের সমান কম্পন ও শক্তি তৈরি করেছিল!
কাদা ও বরফগলা জলের স্রোত প্রায় ১৯৩ কিমি প্রতি ঘণ্টা বেগে ধেয়ে এসে মুহূর্তের মধ্যে সবকিছু ধ্বংস করে দেয়।
সীমান্তে নিখোঁজ ও আটকে পড়া পর্যটকদের পরিবার এবং সাধারণ মানুষের যোগাযোগের জন্য ভারত সরকার ও স্থানীয় প্রশাসনের তরফ থেকে অফিশিয়াল নম্বর জারি করা হয়েছে:
ইন্ডিয়ান এম্বাসি (কাঠমান্ডু, নেপাল): +977 985 131 6807 +977 970 910 7500 (দুটো নম্বরেই হোয়াটসঅ্যাপ চালু আছে)。
ইন্ডিয়ান এম্বাসি (বেইজিং, চীন):
0086 185 1428 4905 (হোয়াটসঅ্যাপ উপলব্ধ)。
চীন প্রশাসনের অন-গ্রাউন্ড লোকাল নম্বর:
0086 139 8999 0012。
পশ্চিমবঙ্গ সরকারের ২৪ ঘণ্টার অফিশিয়াল হেল্পলাইন:
নবান্ন রাজ্য বিপর্যয় মোকাবিলা কন্ট্রোল রুম: 033-22143526 033-22535185
নবান্ন টোল-ফ্রি নম্বর: 1070 8697981070
পশ্চিমবঙ্গ পুলিশ হেডকোয়ার্টার্স (ভবানী ভবন বিশেষ কন্ট্রোল রুম):
033-24793311 9147890181
ড্রোনের চোখে সীমান্ত ধ্বংসলীলা
উদ্ধারকারী দল এবং ড্রোন ক্যামেরায় চীন ও নেপালের সংযোগকারী ‘ফ্রেন্ডশিপ ব্রিজ’ এবং চীনের জিরং পোর্টের ইমিগ্রেশন অফিস সম্পূর্ণ ধূলিসাৎ হয়ে যাওয়ার ছবি ধরা পড়েছে।
এই বিপর্যয়ে এখনও পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৭২ জন এবং প্রায় দেড় হাজার মানুষ এখনও নিখোঁজ।
