আবার মুম্বাই দলের অধিনায়ক হলেন রোহিত…। 

শিখা দেব : কলকাতা, ২৭ নভেম্বর, ২০২৭। তিন বছর বাদে আবার মুম্বাই ইন্ডিয়ান্স দলের অধিনায়ক হলেন রোহিত শর্মা।

গুজরাত টাইটান্স থেকে হার্দিক পাণ্ডিয়া মুম্বাই দলে যোগ দেওয়ার পর তাঁর হাতে অধিনায়কের ব্যাটনটা তুলে দেওয়া হয়েছিল। কিন্তু হার্দিক পাণ্ডিয়া আইপিএল ক্রিকেটে মুম্বাইকে তুলে ধরতে ব্যর্থ হন। চলতি বছরে রোহিত শর্মাকে অধিনায়ক করা হবে, এমন গুঞ্জন ছিল।

যখন হার্দিক পাণ্ডিয়া মুম্বাই ছেড়ে পাঞ্জাব কিংস দলের সঙ্গে যুক্ত হলেন, তখন ওই জল্পনা আরও বড় আকার নেয়। মুম্বাই দলকে রোহিত পাঁচবার আইপিএল ট্রফি তুলে দেন। রোহিত শর্মা বলতেই হিটম্যান। তাঁর ব্যাট থেকে প্রচুর রান আসে। পাশাপাশি, ভারতীয় দলে তিনি নেতৃত্ব দিয়ে নজর কাড়েন। ভারতের মাটিতে একদিনের বিশ্বকাপ ক্রিকেটে অধিনায়ক ছিলেন রোহিত শর্মা। ফাইনালে শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার কাছে পরাস্ত হতে হয়।

রোহিত শর্মা মুম্বাই দলের জার্সি গায়ে ৪৫টি ম্যাচ খেলেছেন।

২০১৩ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত টানা ১১ বছর মুম্বাই ইন্ডিয়ান্স দলের অধিনায়ক ছিলেন রোহিত শর্মা। গতবছর মুম্বাই দল লিগ টেবলে সবার নিচে ছিল। তাই সবাই আশা করছেন, রোহিত শর্মা ঘুরে দাঁড়াতে পারবেন।

More From Author

पहली बार क्रेडिट कार्ड लेने जा रहे हैं? आवेदन करने से पहले जान लें ये 7 जरूरी बातें…।

Merlin I Am Kolkata, DRCSC and Terre des Hommes Suisse Host Day-long Children’s Fair…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *