নেপালে ভারতের ম্যাজিক ব্রিজ….! 

কঙ্ক ঘোষ দস্তিদার : কলকাতা, ৩০ আগস্ট, ২০২৬।

বিশ্বমঞ্চে ফার্স্ট রেসপন্ডার ভারত: প্রতিবেশীদের পাশে সবসময় ভারত! আজ নেপালের এত বড় বিপদের সময়ও ভারত কিন্তু সেই একই জায়গায় ! সবার আগে পৌঁছে গেছে।

নেপালের এই মহাবিপর্যয়ে বিশ্বের প্রথম দেশ হিসেবে ভারতই সশরীরে ত্রাণ ও মেগা প্রযুক্তি নিয়ে সবার আগে ঝাঁপিয়ে পড়েছে। ভারতের বিদেশমন্ত্রক জানিয়েছে, প্রতিবেশী দেশের এই কঠিন সময়ে ভারত শেষ মুহূর্ত পর্যন্ত পাশে থাকবে।

৬৮.৫ টন ত্রাণ ও টানেল এক্সপার্ট টিম:

আজ ভারতীয় বায়ুসেনার চতুর্থ বিশেষ বিমান (C-130) আরও ১১ টন অত্যাধুনিক সরঞ্জাম নিয়ে কাঠমান্ডুতে নেমেছে।

এখন ভারতের পাঠানো মোট ত্রাণের পরিমাণ ৬৮.৫ টন!

নেপালের জলবিদ্যুৎ প্রকল্পের মাটির তলার টানেলে আটকে থাকা শ্রমিকদের বাঁচাতে ভারত বিশেষভাবে প্রশিক্ষিত ‘টানেল রেসকিউ টিম’ এবং মৃতদেহ দ্রুত শনাক্তকরণের জন্য ৬টি বিশেষ ফরেনসিক ডিএনএ টিম পাঠিয়েছে।

হিমালয়ে শতাব্দীর ভয়াবহ জল-প্রলয় :

হিমালয়ের হড়পা বানের প্রবল তোড়ে চীন-তিব্বত সীমান্তের আন্তর্জাতিক ‘গায়রং পোর্ট’ সম্পূর্ণ ধুয়ে-মুছে ধ্বংসস্তূপ !

দুই দেশ মিলিয়ে মৃতের সংখ্যা একলাফে ছাড়াল ৭৩৪ !

এখনও নিখোঁজ প্রায় ৩,০০০ মানুষ। এই চরম সংকটে নেপালের ডজন ডজন সেতু বন্যার তোড়ে ভেসে যাওয়ায় দুর্গমে এলাকাগুলো সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

মাটি ও আকাশপথে ভারতের মেগা অপারেশন:

বিচ্ছিন্ন এলাকাগুলোর সাথে যোগাযোগ আবার জোড়া লাগাতে ভারতীয় বায়ুসেনার বিমান এবং ১৬টি বিশাল ট্রাকের কনভয় ইতিমধ্যেই ২৩০ ফুট লম্বা একক লেনের বেইলি ব্রিজের ভারী সরঞ্জাম নিয়ে নেপালে পৌঁছে গেছে।

ভারত মোট ৪২টি বেইলি ব্রিজ তৈরি ও মেরামতের জন্য পার্টস ও বিশেষ টেকনিক্যাল টিম পাঠিয়েছে।

কী এই ভারতের ‘ম্যাজিক’ বেইলি ব্রিজ !

এই ব্রিজ হল এক ধরনের বহনযোগ্য এবং আগে থেকে তৈরি স্টিলের মডুলার সেতু !

ভারী কোনো যন্ত্রপাতি বা ক্রেন ছাড়াই অত্যন্ত দ্রুত—মাত্র কয়েক ঘণ্টার মধ্যে—জোড়া লাগিয়ে নদী বা খাদের ওপর নতুন রাস্তা তৈরি করে ফেলা যায়!

উদ্ধারকাজের জন্য এই ব্রিজই এখন প্রধান ভরসা !

More From Author

রাধাকুণ্ডের তীরে: প্রেমের এক অনন্ত ধারা…।

boltt Reinforces Consumer Trust with 250+ Service Centres Across India….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *