জুনিয়র বয়েজ বাংলাকে হারিয়ে আবার সেরা মণিপুর…।

রণজিত দাস ; বেঙ্গালুরু, ৯ সেপ্টেম্বর, ২০২৬। জুনিয়র বয়েজ জাতীয় ফুটবল ডাঃ বিসি রায় ট্রফিতে আবার চ্যাম্পিয়ন হলো মণিপুর। বুধবার বেঙ্গালুরু ফুটবল স্টেডিয়ামে মণিপুর ব ৩-১ গোলে বাংলাকে হারিয়ে দিল। গত বছরেও মণিপুর ৩-০ গোলে বাংলাকে হারিয়ে সেরা হয়েছিল।

 

এদিন খেলার প্রথম পর্বেই মণিপুর ২-০ গোলে এগিয়ে যায়। ২৫ মিনিটে ফ্রি-কিক থেকে জোগেশ সিং মণিপুরকে এগিয়ে দেয়। ৩৯ মিনিটে দূরপাল্লার শটে থিয়াম জেনসন মণিপুরকে ২-০ গোলে এগিয়ে দেয়।

বিরতিতে বাংলা দলের কোচ গৌতম ঘোষ মাঝমাঠের অভ্র দে’র পরিবর্তে ঋষভ দাসকে নামান। খেলার ৫২ মিনিটে বাংলার রাইট উইং আজিজুল মন্ডলকে বক্সে ফাউল করলে পেনাল্টি পায়। দেবরাজ দাসের গোলে বাংলা দল ব্যবধান কমায়।

এরপর আক্রমণ ও পাল্টা আক্রমণে খেলা জমে ওঠে। কিন্তু প্রতি-আক্রমণে মণিপুরের পরিবর্তিত ফুটবলার মুসকান গোল করে মণিপুরকে ৩-১ গোলে এগিয়ে রাখে। ৯টা কর্নার পেয়েও বাংলা একটা গোল করতে পারেনি। মণিপুরের থিয়াম জেনসন ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়।

মণিপুরের ৩৪ বছরের কোচ ডোনাল্ড সিং পরপর দু’বছর তার রাজ্য দলকে চ্যাম্পিয়ন করলেন।

এদিকে ১৫ বছর বয়সী সুব্রত কাপ ফুটবলে চ্যাম্পিয়ন হল ঝাড়গ্রামের মানিকপাড়া হাইস্কুল। তারা ফাইনালে ১-০ গোলে হারিয়ে দিয়েছে আসামের কেকেএসএস স্কুলকে। জয়সূচক গোলটি করে ছোট্টরাম হেমরম।

More From Author

Dr. V. Mohan Conferred the Prestigious Dr. Herbert and Nicole Wertheim Leadership Award in Healthcare and Medicine by Florida International University, Miami, USA….

জুনো জেনারেল ইন্স্যুরেন্স ফুয়েল গার্ড উন্মোচন করল: গাড়ির সুরক্ষার ভবিষ্যতের জন্য নির্মিত একটি শিল্প প্রথম অ্যাড-অন…।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *