জুনো জেনারেল ইন্স্যুরেন্স ফুয়েল গার্ড উন্মোচন করল: গাড়ির সুরক্ষার ভবিষ্যতের জন্য নির্মিত একটি শিল্প প্রথম অ্যাড-অন…।

ভারত যখন ক্রমবিকাশমান জ্বালানি প্রযুক্তির দিকে এগিয়ে যাচ্ছে, তখন এই নতুন সংযোজনটি গ্রাহকদের বাড়তি মানসিক শান্তি প্রদান করছে

নিজস্ব প্রতিনিধি ; মুম্বাই, ১০ সেপ্টেম্বর ২০২৬: বীমাগ্রহণকে সহজ, ব্যবহারবান্ধব এবং স্বচ্ছ করতে প্রতিশ্রুতিবদ্ধ নতুন যুগের ডিজিটাল বীমা সংস্থা জুনো জেনারেল ইন্স্যুরেন্স, ‘ফুয়েল গার্ড’ চালু করেছে। এটি গাড়ি বীমার ক্ষেত্রে প্রথম একটি অ্যাড-অন, যা গ্রাহকদের অতিরিক্ত সুরক্ষা দেওয়ার জন্য ডিজাইন করা হয়েছে, বিশেষ করে যখন ভারত অনুমোদিত মিশ্র জ্বালানির ব্যবহার বৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে।

মিশ্র জ্বালানির ব্যবহার বৃদ্ধির সাথে সাথে যানবাহন প্রযুক্তিও বিকশিত হচ্ছে। ফুয়েল গার্ড নির্ধারিত ইঞ্জিন এবং জ্বালানি-সিস্টেমের উপাদানগুলোর জন্য অতিরিক্ত সুরক্ষা দিতে ডিজাইন করা হয়েছে, যদি আকস্মিক এবং অপ্রত্যাশিত ক্ষতি ঘটে, যা সরাসরি নির্মাতা-মঞ্জুরিকৃত মিশ্রিত জ্বালানির কারণে সংঘটিত হয়েছে, এক্ষেএে ফুয়েল গার্ড গাড়ির মালিকদের বাড়তি মানসিক শান্তি প্রদন করে।

এই কভারটি ১লা এপ্রিল ২০২৩ বা তার পরে নিবন্ধিত ব্যক্তিগত গাড়ির জন্য প্রযোজ্য, যেখানে ব্যবহৃত নির্দিষ্ট মিশ্র জ্বালানি গাড়ির প্রস্তুতকারক কর্তৃক অনুমোদিত। গাড়িটিকে অবশ্যই প্রস্তুতকারকের নির্ধারিত রক্ষণাবেক্ষণ সময়সূচী অনুযায়ী রক্ষণাবেক্ষণ করতে হবে এবং এর ইঞ্জিন বা ফুয়েল-সিস্টেমে কোনো অননুমোদিত পরিবর্তন করা যাবে না। প্রযোজ্য প্রাইভেট কার প্যাকেজ, স্ট্যান্ড-অ্যালোন ওন ড্যামেজ এবং বান্ডেল পলিসি, যার মধ্যে ৩-বছর মেয়াদী পলিসিও অন্তর্ভুক্ত রয়েছে, এগুলোর সাথে ফুয়েল গার্ড বেছে নেওয়া যেতে পারে।

জুনো জেনারেল ইন্স্যুরেন্সের এমডি ও সিইও, শানাই ঘোষ বলেছেন, “ফুয়েল গার্ড মূলত একটি সহজ ধারণাকে কেন্দ্র করে তৈরি: গতিশীলতার ইকোসিস্টেম যেমন বিকশিত হচ্ছে, বীমা সুরক্ষাকেও তার সাথে তাল মিলিয়ে বিকশিত হতে হবে। জুনোতে আমরা ক্রমাগত পর্যবেক্ষণ করি যে গতিশীলতার পরিবর্তনগুলো কীভাবে গ্রাহকদের প্রত্যাশা এবং মালিকানার অভিজ্ঞতাকে রূপ দিচ্ছে। ফুয়েল গার্ড সেই অন্তর্দৃষ্টিগুলোকে সহজ, বাস্তবসম্মত সমাধানে রূপান্তরিত করার আমাদের প্রচেষ্টাকেই প্রতিফলিত করে, যা দৈনন্দিন জীবনে সুরক্ষাকে আরও প্রাসঙ্গিক করে তুলেছে।”

ফুয়েল গার্ড-এর মাধ্যমে জুনো গ্রাহক-কেন্দ্রিক মোটর সুরক্ষার উপর তার মনোযোগ আরও জোরদার করেছে, যা প্রচলিত ঝুঁকির বাইরে গিয়ে যানবাহন মালিকানার নির্দিষ্ট দিকগুলোকেও বিবেচনা করে, এমন সমাধান সরবরাহ করছে।

 

আরও তথ্যের জন্য, ভিজিট করুন:www.hizuno.com

About Zuno General Insurance:

Zuno General Insurance, formerly known as Edelweiss General Insurance, is a new-age digital insurer with an aspiration to reimagine Insurance to make it easy, friendly, and transparent. Amidst all the jargon and seriousness, Zuno is the friendly voice speaking in a language you understand, and listening to what you have to say, stepping in at the right time, so that you don’t have to worry when things don’t go as planned. Zuno is the friend you can always turn to for help, with the confidence that we will always have your back.

At Zuno GI, the focus is on building trust through digital solutions that are intuitive and responsive, using consumer insights and data analytics to drive innovation and experience. Our consumer insight driven strategy focused on customers’ experience; innovative solutions and an intuitive digital platform differentiate us in a competitive market.

Zuno GI started operations in 2018. We have over 8 million customers and a growing omnichannel distribution on digital rails. The company has presence across key digital marketing places and partnerships with Maruti, Tata Motors, Mahindra, Skoda, Volkswagen, Jeep, Royal Enfield, PolicyBazaar, Turtlemint, PhonePe, Insurance Dekho, Fedbank Financial Services, Dvara KGFS, Repco Home Finance, Renewbuy, Bajaj Capital, Anand Rathi Global Finance, Avanse Financial Services, Spinny, Nido Home Finance, ECL finance, Mehsana Urban Co-Operative Bank, PolicyBoss, Jio insurance brokers, Coverfox, ORIX leasing & financial Services India Ltd, SMAS auto leasing India Pvt Ltd.s

More From Author

জুনিয়র বয়েজ বাংলাকে হারিয়ে আবার সেরা মণিপুর…।

Western Carriers Inaugurates General Cargo Terminal at GCD Yard, Kolkata, Marks Entry into Eastern India Port Infrastructure…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *