দুর্বল শরীর নিয়ে চলে গেলাম শ্যুটিং করতে…।

আত্মকথায় ভাস্বর চট্টোপাধ্যায় : অভিনেতা ও লেখক। ৩০ অক্টোবর , ২০২৬। কদিন আগে এই ছবিটা মমদি(মমতা শংকর) আমায় পাঠালেন। অনেক কিছু মনে পড়ে গেল।

জন্মভূমি তে সুযোগ পাওয়ার আগে অনেকবার আমায় ডাকা হয়েছিল। পরিচালক আমায় script দিয়ে বলতেন আধ ঘন্টার মধ্যে মুখস্থ করে দেখাও…করতাম।মুখস্থ তে আমায় কেউ বিট করতে পারবে না,এক লাইন এ এদিক ওদিক হত না। কিন্তু কখনোই আর cast করতেন না। মন খারাপ হত।

কথায় বলে কপালে যা আছে তাই হবে।একদিন ডাক এল,generation leap হচ্ছে,lead role. কিন্তু তখন আমি bhagat singh এর dubbing শেষ করে কলকাতায় ফিরেছি jaundice নিয়ে,bilirubin 13.6. Dr বলেই দিয়েছিলেন hospital এ ভর্তি করতে হবে। সেই সময় আসে offer। মাথায় হাত কি করব?

আমি বললাম এ আমি ছাড়বো না। ততদিনে অড়হর পাতার রস খেয়ে bilirubin খানিক কমেছে,2.4.

দুর্বল শরীর নিয়ে চলে গেলাম shooting করতে। বাড়ির খাবার,জল সব নিয়ে যেতাম। Shoot এর সময় মাথা ঘুরত,কষ্ট হত কিন্তু জেদের বশে পাত্তাই দিতাম না। এই যে ছবিটা দেখছেন,আমার চোখ দেখলেই বুঝতে পারবেন সামান্য হলুদ হয়ে আছে। তখন কেউ জানত না set এ,পড়ে co actors দের বলেছিলাম। আর আজ এই প্রথম social media তে বললাম।

More From Author

Dabur Real unveils new Diwali Campaign “Real Bonds with Real Greetings” celebrating the Spirit of Festive Togetherness…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *