কিছু মানুষ হারিয়ে যায় অকারনেই….।

অর্জুন চক্রবর্তী :  অভিনেতা ও সংগীতশিল্পী।

কিছু মানুষ পাহাড়ে চলে যায়।

গান বেসুরো তবু গেয়ে ওঠে।

শব্দ নেই ভাব আছে, আছে অনুভূতি।

কবিতা পোক্ত না কিন্তু নির্ভরশীল।

কিছু মানুষ নিশ্চুপ, উত্তরে অনিহা।

কুৎসিত কোলাহল মাঝে দাঁড়ানো ছায়া।

মনে আঁকা রামধনু চিড় খায়।

কেঁদে ওঠে লালন ফকির।

সে নদী খোঁজে।

রাগ সোহিনী গেয়ে চলে পাগল ছেলেটা।

কিছু মানুষ হারিয়ে যায় অকারনেই।

হঠাৎ আবিষ্কৃত ভাঙ্গা বাঁশী নিয়ে আমি।

উঠে পড়ি আমি।

সময়ের করতালি সাথে করে উঠে পড়ি।

পাহাড় থেকে ডাক এসেছে।

কান পেতে শুনি ওই ভাষা,

তারপর উঠে পড়ি।

অনেক হাঁটতে হবে।

পাহাড় ডাকে, আরও হাঁটতে হবে।

সেই কিছু মানুষের সাথে মিশে যাব।

 

More From Author

নিম্নচাপ এখন অনেকটাই দুর্বল তবে বৃষ্টি এখনও চলবে…।

Advancing the Science of Immuno-Oncology: BMS India Introduces RELOPDUO™ for Metastatic Melanoma….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *