প্রলয় কাণ্ড
————————————-
অশোক ব্যানার্জী
————————————-
ওরে বাবা একি আজ
ঘন ঘন পড়ে বাজ !
আওয়াজেই থরহরি কম্প,
বৃষ্টিটা তেড়ে ফুঁড়ে
ঝর্ ঝর্ করে ঝরে
যেন মহা দানবের দম্ভ !
আওয়াজের মহা তেজে
প্রলয়ের ঢাক বেজে
ওঠে যেন ঘন ঘন গম্ভীর!
তার সাথে বৃষ্টি
রসাতলে সৃষ্টি
যাবে নাকি? ভেবে আমি অস্থির !

মেঘেরা যুদ্ধ সাজে,
ঘন ঘন শঙ্খ বাজে
শান্তি নামুক চায় সব্বাই
এবার কী ক্লান্ত ?
ধীরে ধীরে শান্ত
হয়ে গেল এইবার মেঘেরাই !
