আমরা তো আর পূজো তে মাতি না উৎসবে তে মাতি, থিমের প্যাণ্ডেল,থিমের প্রতিমা বিখ্যাত রাতারাতি… !

অশোক ব্যানার্জী : কলকাতা।

উৎসব শেষে

বাস্তবে ফিরে এসে

ভাবছি এবারের উৎসব থেকে

কী পেলাম অবশেষে।

আমরা তো এখন পূজো করি না

করি নাতো আরাধনা,

পূজো পূজো খেলা

থিমের প্রতিমায়

প্রবল উত্তেজনা !

প্যাণ্ডেলে প্যাণ্ডেলে

নানান থিমের কারুকার্যে

চোখ ধাঁধিয়ে যায়

আমরা সেসবই দেখতে ব্যস্ত

পাগলের মত প্রায়।

আমরা তো আর পূজো তে মাতি না

উৎসবে তে মাতি

থিমের প্যাণ্ডেল,থিমের প্রতিমা

বিখ্যাত রাতারাতি !

ফিরে আসি যদি চোরবাগানের

মহা বিপর্যয়ের কথায়

হৃদয় ও বুঝি স্তব্ধ হয়ে যায়,

মুচরে ওঠে ব্যথায় !

কত যে নিরিহ প্রাণ

অকালে ঝরে গেল

হিসেব নেই তার,

অবাক বিস্ময়ে

ভাবি আমি বার বার

এই উৎসবের কোনও

প্রয়োজন আছে ?

যে উৎসব মানুষের

প্রাণ কেড়ে নেয় !

অনেক হয়েছে, আর নয় মোটেই

এবার আমরা সবাই

মনে মনে অঙ্গীকার করে

ফিরে আসি পূজোয়।

 

More From Author

চিরহরিৎ…।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *