অশোক ব্যানার্জী : কলকাতা।
উৎসব শেষে
বাস্তবে ফিরে এসে
ভাবছি এবারের উৎসব থেকে
কী পেলাম অবশেষে।
আমরা তো এখন পূজো করি না
করি নাতো আরাধনা,
পূজো পূজো খেলা
থিমের প্রতিমায়
প্রবল উত্তেজনা !
প্যাণ্ডেলে প্যাণ্ডেলে
নানান থিমের কারুকার্যে
চোখ ধাঁধিয়ে যায়
আমরা সেসবই দেখতে ব্যস্ত
পাগলের মত প্রায়।
আমরা তো আর পূজো তে মাতি না
উৎসবে তে মাতি
থিমের প্যাণ্ডেল,থিমের প্রতিমা
বিখ্যাত রাতারাতি !
ফিরে আসি যদি চোরবাগানের
মহা বিপর্যয়ের কথায়
হৃদয় ও বুঝি স্তব্ধ হয়ে যায়,
মুচরে ওঠে ব্যথায় !
কত যে নিরিহ প্রাণ
অকালে ঝরে গেল
হিসেব নেই তার,
অবাক বিস্ময়ে
ভাবি আমি বার বার
এই উৎসবের কোনও
প্রয়োজন আছে ?
যে উৎসব মানুষের
প্রাণ কেড়ে নেয় !
অনেক হয়েছে, আর নয় মোটেই
এবার আমরা সবাই
মনে মনে অঙ্গীকার করে
ফিরে আসি পূজোয়।
