চিরহরিৎ…।

অর্জুন চক্রবর্তী: অভিনেতা ও সংগীতশিল্পী।

কষ্টৈর কোনো বয়স হয়না।

ক্ষুধা, তৃষ্ণা, হৃদয় ভেঙ্গে খান খান।

তার যন্ত্রণা শ্বাশ্বত।

হাজার হাজার বছর, তার ও আগে,

দুমড়ে মুচড়ে যাওয়া অনুভূতি,

চোখ টলটল করে,, তারপর নদী কথা।

সিংহের আস্ফালন আর হতাশা আজ ও অব্যাহত।

অপমানিত মর্যাদা যেন অশ্বত্থামা।

নিষিদ্ধ ফল হাতে আমরা নগ্ন নারী পুরুষ।

কোথায় যেন পড়েছিলাম, ‘পৃথিবী বড় সুন্দর’!

হাসি পায়, হ্যাঁ আজকাল আমরা সবাই হাসি!

খালি আনন্দ, উচ্ছাস, উন্মুক্ত জীবনের চাবিকাঠি!

কিন্তু কপাট খোলেনা!

কেন?

পিছনে কে, কিসের শব্দ?

লক্ষ্য লক্ষ্য বছরের দুঃখ, অশ্রু, অসফলতা

বয়ে বেড়ায় অশ্বত্থামা!

কষ্টৈর মৃত্যু নেই।

অশ্রু গড়িয়ে চলে নদী হয়ে।

 

More From Author

Nestlé India’s Sanand factory completes five years, emerging as a key hub for growth and manufacturing excellence….

আমরা তো আর পূজো তে মাতি না উৎসবে তে মাতি, থিমের প্যাণ্ডেল,থিমের প্রতিমা বিখ্যাত রাতারাতি… !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *