মাগো তুমি ফিরে এসো আবার…।

অশোক ব্যানার্জী : কলকাতা।

 

আজ দশমী! সন্ধাবেলা

সাঙ্গ হবে পূজোর মেলা

পাঁচটা দিন উৎসবেতে

ছিলাম মেতে আনন্দেতে!

শূণ্য প্যাণ্ডেল আজ সন্ধ্যায়!

মনটা যেন বিরহ ব্যথায়

মুচরে ওঠে, বলে

আবার এসো চলে

মাগো, আবার এসো চলে।

ঢাকিদের সব মলিন মুখ

তাদেরও আর নেই তো সুখ

ফিরতে হবে এবার নিজের ঘরে

মনটা সবার কেমন কেমন করে।

আমি এক বৃদ্ধ, ঘরের কোণেই

বন্দি ছিলাম পাঁচটি দিনেই

দেখিনি প্রতিমা এবার

আমারও প্রার্থনা, মাগো তুমি

ফিরে এসো আবার।

—————————————‘-

শুভ বিজয়ার শুভেচ্ছা রইল

সবার জন্য।

 

 

More From Author

দেশভাগের স্মৃতি বুকে নিয়ে কলকাতায় রুবি পণ্ডিত বাড়ির দুর্গাপুজো, ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে উদ্বাস্তু জীবনের ইতিহাস…।

Nestlé India’s Sanand factory completes five years, emerging as a key hub for growth and manufacturing excellence….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *