হে প্রেম দেখা দাও আঁধারে আলোয়…। 

*প্রেম*

অর্জুন চক্রবর্তী : অভিনেতা ও সংগীতশিল্পী।

 

হে প্রেম দেখা দাও আঁধারে আলোয়

মন্দে ভালোয়

তুমি নদী পাড়ের গাছ হও

সাত রঙা মাছ হও

ভিজে সোঁদা গন্ধের বুকে

পাবে শেষ আশ্রয় , নুড়িতে ঝিনুকে

হে প্রেম , ঘনো লতার আড়ালে নারী

ভালবাসা বয়ে চলে তার কোল ঘেঁসে।

কখন ভাঁঙন ধরায় বরষা এসে , কে জানে!

হে প্রেম , এসো শুভ্র ডানা মেলে

এসো নেচে , গান গেয়ে , পেখম তুলে

নগ্ন কোরোনা , নিবীড় করো।

রেশমের পরশ , কুঁড়িতে ঘূমন্ত পরাগ

মাড়িয়ে যেওনা , আঁকড়ে ধরো

দেখা দাও হত মৃতদের….দেখা দাও।

More From Author

টাই ব্রেকারে জিতে শিল্ড ফাইনালে মোহনবাগান..। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *