স্বামী পূর্ণব্রহ্মানন্দ অক্ষয় তৃতীয়ার সন্ধ্যায় রামকৃষ্ণ লোকে চলে গেলেন।

Spread the love

অতূণ বন্দ্যোপাধ্যায় : কলকাতা, ২২ এপ্রিল, ২০২৬।  দীর্ঘ রোগ ভোগের পর স্বামী পূর্ণব্রহ্মানন্দ অক্ষয় তৃতীয়ার সন্ধ্যায় রামকৃষ্ণ লোকে যাত্রা করেছেন। বহুদিন বাগবাজারে মায়ের বাড়িতে মায়ের সেবা করেছেন।

অত্যন্ত নিষ্ঠার সঙ্গে তাঁর মাতৃসেবা সত্যি দেখার মতন ছিল। বাগবাজারে মায়ের সেবার মত আন্তরিকতা নিয়েই

দেখেছি শিশুমঙ্গলে রোগীর সেবা করতে।

সেই মায়ের বাড়িতে তাঁর সঙ্গে পরিচয়। অত্যন্ত স্নেহ করতেন, তাঁর স্নেহের কারণে বকাও খেতে হয়েছে বহুবার।

রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে কর্মরত অবস্থায় তিনি ২০১০ সালের জগদ্ধাত্রী পূজার সময় আমাদের আশ্রমে এসেছিলেন মাকে অর্ঘ্য প্রদান করেছিলেন। তাঁর হাত দিয়ে প্রকাশিত হয়েছিল সংঘ মুখপাত্র ‘শরণ্যে’পত্রিকাটি।

সেদিনই তিনি বি গার্ডেন সারদা রামকৃষ্ণ সংঘের মরণোত্তর চক্ষুদান এর প্রচার অভিযানের সূচনা করেছিলেন।

মঙ্গলবার তাঁর দেহের অন্তিম সংস্কার সম্পন্ন হয়েছে।

বড় কোমল হৃদয়ের এক সাধুকে আমরা হারালাম। আমাদের মায়ের সঙ্ঘে তাঁর আগমনের ছবি স্মৃতি হিসেবে সকলের সামনে তুলে ধরলাম।

 

More From Author

IHCL REAFFIRMS COMMITMENT TO RESPONSIBLE RESOURCE MANAGEMENT ON EARTH DAY….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *