নববর্ষে ইস্টবেঙ্গল ক্লাবে ঐতিহ্যবাহী শুভ বারপুজো…।

Spread the love

গোপাল দেবনাথ : কলকাতা, ১৯ এপ্রিল, ২০২৬। বাঙালি সারা বছর বাংলা ক্যালেন্ডারের তারিখ ভুলে গেলেও বাংলা নববর্ষের দিন ঠিক মনে রাখে। এমন কি বাঙালি বিদেশে চলে গেলেও বাংলা নববর্ষের দিন মহা ধুমধামের সাথে পালন করেন। এই রাজ্যের বাঙালিরাও নতুন হিসেবের খাতার সাথে সাথে লক্ষ্মী ও গণেশপুজো করেন। রাজ্যের বিভিন্ন ক্লাবেও এদিন বার পুজোর প্রচলন আছে।প্রথাগত নিয়ম মেনে ১লা বৈশাখ ১৪৩৩ (ইংরেজি ১৫ই এপ্রিল ২০২৬), বুধবার, ময়দানের শতাব্দীপ্রাচীন ইস্টবেঙ্গল ক্লাবের ঐতিহ্যবাহী শুভ বারপুজো মহাসমারোহে ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো। এই পবিত্র ও শুভ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এর সভাপতি কল্যাণ চৌবে। ক্লাবের সাধারণ সম্পাদক রূপক সাহা, ক্লাব সভাপতি মুরারী লাল লোহিয়া, ক্লাবের মুখ্য কর্মকর্তা দেবব্রত সরকার। এছাড়াও ছিলেন ক্লাবের সম্মানিত সদস্যবৃন্দ, প্রিয় সমর্থকবৃন্দ, ক্লাবের সকল ক্রীড়া বিভাগের প্রাক্তন ও বর্তমান খেলোয়াড় ও প্রশিক্ষকগণ, সমাজের বিশিষ্ট গুণীজন এবং শুভানুধ্যায়ীগণ। কয়েকশো মানুষের উপস্থিতিতে ক্লাব প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। দেবব্রত সরকার অতিথি কল্যাণ চৌবে কে মাঠ পরিদর্শন করান। কল্যাণ বাবু ক্লাবের বিভিন্ন কর্মকাণ্ডের প্রশংসা করেন।

 

More From Author

Cognizant Launches Technoverse Hackathon 2026….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *