মুম্বাইয়ের বেঙ্গলি ক্লাবের ৯১তম বর্ষের দুর্গাপুজো…।

ডাঃ বরুণ কুমার সিকদার : মুম্বই, ১৮ অক্টোবর, ২০২৬। মুম্বইয়ের প্রাচীনতম ক্লাব বেঙ্গলি ক্লাব। শতাব্দী প্রাচীন এই ক্লাব খুবই নিষ্ঠাভরে প্রতিবছর  দুর্গাপুজোর আয়োজন করে। শিবাজী পার্কে ১৯২২ সালে প্রতিষ্ঠিত হয় এই ক্লাব।  এইবছর দুর্গাপুজোর সপ্তমীর দিন খুবই ভালো কাটলো আমাদের মতো কলকাতার বাঙালিদের। আমরা স্বপরিবারে নিমন্ত্রিত ছিলাম মুম্বাইয়ের বাঙ্গালি ক্লাবের ৯১তম বর্ষের দুর্গোৎসবে । ১০৪ বছরের পুরোনো এই বেঙ্গলি ক্লাব।

ক্লাবের কর্মকর্তাদের ঐকান্তিক প্রচেষ্টায় সপ্তমীর সকালে ১১টা নাগাদ মণ্ডপে উপস্থিত হয়ে সুষ্ঠ ভাবে পুষ্পাঞ্জলি দিলাম।

ঠিক একটার সময় মায়ের ভোগ নিবেদন সম্পূর্ণ হলে ভোগ বিতরণ শুরু হলো। সুন্দর একটি ব্যাগে ভোগ নিয়ে আমরা বাড়ি এসে ভোগ খেলাম। বেঙ্গলি ক্লাবের চমৎকার ও সুষ্ঠ ব্যবস্থাপনার প্রশংসা করতেই হয়।

মুম্বাইয়ে এই মুহূর্তে থাকলেও কলকাতায় চোরবাগানের মর্মান্তিক দুর্ঘটনার খবরে আমরা অত্যন্ত মর্মাহত।

More From Author

বিড়লা ওপাস পেইন্টস ‘প্রানের পাড়া’ উদ্যোগের সূচনা করল, রঙের জাদুর মাধ্যমে পশ্চিমবঙ্গের পাড়ার গল্পগুলিকে জীবন্ত করে তুলতে…। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *