মিস্টার ও মিস পশ্চিমবঙ্গ ন্যাচারাল -২৬২৬ প্রতিযোগিতা আয়োজিত হলো বর্ধমান টাউনহলে..।

কবিরুল ইসলাম : বর্ধমান, ৩ অক্টোবর, ২০২৬। শুক্রবার সারাদিন ব্যাপি পূর্ব বর্ধমান জেলার বর্ধমান টাউনহলে ভারতের বৃহত্তম এবং সবচেয়ে বিশ্বস্ত প্রাকৃতিক বডিবিল্ডিং এবং ফিটনেস চ্যাম্পিয়নশিপের উদ্যোগে মিস্টার ও মিস পশ্চিমবঙ্গ ন্যাচারাল ২০২৬ অনুষ্ঠিত হলো। এদিন উপস্থিত ছিলেন রাজ্যের প্রতিমন্ত্রী কলিতা মাজি। এই রাজ্যের বিভিন্ন জেলা থেকে মিস্টার ও মিস অংশগ্রহণ করেছিল এই কর্মসূচিতে। পাশাপাশি যারা এই খেলায় পুরস্কার জিতে নিলেন আগামীতে তারা অন্য রাজ্যে খেলার সুযোগ পাবেন বলে জানান আয়োজকেরা। পুরস্কার তুলে দেন রাজ্যের মন্ত্রী কলিতা মাজি। মন্ত্রী কলিতা মাজি বলেন,-‘ওষুধ ছাড়া কিভাবে শরীরকে ঠিক রাখা যায় তা এই বডিবিল্ডার দের দেখে শিখতে হবে।আমি আশা করব যুব সম্প্রদায় মোবাইল ছেড়ে এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।

More From Author

জটিল রক্তরোগের চিকিৎসায় গুরুত্বপূর্ণ বোন ম্যারো প্রতিস্থাপন, বিশেষ সম্মান ডা. রজত ভট্টাচার্যকে…।

টাই ব্রেকারে জিতে শিল্ড ফাইনালে মোহনবাগান..। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *