মিতালির ভাবনায় শতবর্ষে মহানায়ক উত্তম কুমার…।

গোপাল দেবনাথ : কলকাতা, ১৩ অক্টোবর , ২০২৬। উত্তর কলকাতার কাঁকুরগাছি মিতালির দুর্গাপুজোর কথা নতুন করে বলার কিছু নেই। মণ্ডপসজ্জা ও মায়ের মূর্তিতে প্রতিবছরই নতুন নতুন চমক থাকে। এই বছর কাঁকুরগাছি মিতালি’র পুজো নব্বই তম বর্ষে পদার্পণ করলো। পুজো  মিতালি ক্লাবের  এবারের শ্রদ্ধার্ঘ্য মহানায়ক উত্তমকুমার এর শতবর্ষের উদযাপন। লেখক চন্দ্রনাথ চট্টোপাধ্যায় উপস্থিত সাংবাদিকদের বলেন আমার পরম সৌভাগ্য শ্রদ্ধেয়া মাধবী মুখোপাধ্যায়ের পাশে থাকতে পেরে। এই মিতালি সংঘের পুজোয় কলকাতা কথকতার সংগ্রাহকরা তাদের উত্তমবাবুর ওপর সংগ্রহ থেকে প্রচুর নথি দিয়েছেন। অসাধারণ মন্ডপ সজ্জা করেছেন সাত্যকি সুর। কলকাতার অনেক উত্তম মন্ডপ এ আই দিয়ে সেজে উঠলেও এরা একদম অরিজিনালিটি বজায় রেখেছেন। সেখানেই এরা সার্থক। আজকের সন্ধ্যায় সঙ্গী ছিলেন, ফাল্গুনী দত্ত রায়, অরিন্দম রাউত, টুম্পা রায় ও শীর্ষেন্দু মুখোপাধ্যায়।

More From Author

La Martiniere for Boys, Kolkata, Celebrates Historic National Gold Medals in Squash and National Chess Triumph…

Governor Shri R N Ravi inaugurates Chaltabagan Lohapatty Durga Puja’s 84th edition, ‘Nishan — The Mark’…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *