বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবসে সিনি -এর ‘গ্রিন ক্যাটালিস্ট’ প্রকল্পের সূচনা…।

নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ২৯ জুলাই, ২০২৬। বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস উপলক্ষে চাইল্ড ইন নিড ইনস্টিটিউট (সিনি) উইপ্রো ফাউন্ডেশনের সহযোগিতায় ‘গ্রিন ক্যাটালিস্ট: যুব নেতৃত্বে জলাভূমি সংরক্ষণ ও কলকাতার নগর পরিবেশগত স্থিতিস্থাপকতা’ প্রকল্পের সূচনা করে। পূর্ব কলকাতা জলাভূমি ও ধাপা অঞ্চলের পরিবেশ সংরক্ষণে যুবসমাজকে সম্পৃক্ত করার লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ডের সিনিয়র পার্সোনেল ম্যানেজার (ডব্লিউবিসিএস) শ্রী সমনজিৎ সেনগুপ্ত, ওয়েস্ট বেঙ্গল বায়োডাইভার্সিটি বোর্ডের ড. এস. এন. ঘোষ ও ড. অনির্বাণ রায়, সমগ্র শিক্ষা মিশনের অতিরিক্ত জেলা প্রকল্প আধিকারিক শ্রী বিষ্ণুপদ সরকার, উইপ্রো ফাউন্ডেশনের আরবান ইকোলজি পরামর্শদাতা শ্রীমতী শ্রেয়সী ভট্টাচার্য, কলকাতা পুরসভার আধিকারিক, শিক্ষক-শিক্ষিকা এবং শিশু ও যুব প্রতিনিধিরা।

 

অনুষ্ঠানে ‘মিশন লাইফ’-এর আওতায় ইকো-ক্লাব ও পরিবেশ শিক্ষা কর্মসূচির গুরুত্ব তুলে ধরা হয়। শ্রীমতী শ্রেয়সী ভট্টাচার্য বলেন, “ধাপা ল্যান্ডফিল থেকে সংগ্রহ করা ভাঙা মার্বেলের টুকরোয় আঁকা এক শিশুর ছবি আজও আমার ডেস্কে রয়েছে।” শ্রী সমনজিৎ সেনগুপ্ত দৈনন্দিন জীবনে ‘মিশন লাইফ’-এর তাৎপর্য ব্যাখ্যা করেন এবং ড. অনির্বাণ রায় জলাভূমির ঔষধি, ধর্মীয়, সাংস্কৃতিক ও ভূ-জলবায়ুগত গুরুত্ব তুলে ধরে তা সংরক্ষণের আহ্বান জানান। কলকাতা পুরসভার প্রতিনিধিরা নগরীর কঠিন বর্জ্য ব্যবস্থাপনার অভিজ্ঞতা ভাগ করে নেন।

 

অনুষ্ঠানে শিশুদের পরিবেশ বিষয়ক অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার পাশাপাশি এক বিশেষভাবে সক্ষম শিশু সিনি -এর সামাজিক ও পরিবেশগত সুরক্ষা উদ্যোগের ভূয়সী প্রশংসা করে। সিনি ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ড ও উইপ্রো ফাউন্ডেশন ভবিষ্যতেও শিশু ও যুবসমাজকে পরিবেশ রক্ষায় নেতৃত্ব দিতে সক্ষম করে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

More From Author

भारतीय विरासत, हथकरघा, खादी और स्वदेशी वस्त्रों के भव्य संग्रह के साथ पूजा से पहले कोलकाता में शुरू हुई ‘द ऑरा गैलरी’…।

Aakash Educational Services Limited (AESL) Felicitates over 100 NEET & JEE 2026 Toppers at the Champions of Aakash Event, a success unparalleled in the  Test Prep Sector….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *