দুর্গাপুজোর আগে ধুলাগড় ভারত সেবাশ্রম সঙ্ঘের উদ্যোগে নতুন বস্ত্র বিতরণ…।

জয়দেব দেবনাথ : ধুলাগড়, ৯ অক্টোবর, ২০২৬। দুর্গাপুজোর আনন্দ সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে ছড়িয়ে দিতে উদ্যোগী হল ধুলাগড় ভারত সেবাশ্রম সঙ্ঘ। পুজোর আগে এলাকার দরিদ্র ও আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষের হাতে নতুন বস্ত্র, শাড়ি ও জামাকাপড় তুলে দেওয়া হল সঙ্ঘের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে।

অনুষ্ঠানের উদ্বোধন করেন ভারত সেবাশ্রম সঙ্ঘের সন্ন্যাসী স্বামী প্রদীপ্তানন্দ মহারাজ। উপস্থিত ছিলেন সন্ন্যাসী স্বামী মহাদেবানন্দ, শিক্ষা প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী এবং সমাজসেবী রঞ্জন পাল।

অনুষ্ঠানে স্বামী প্রদীপ্তানন্দ মহারাজ সমাজের সর্বস্তরের মানুষের কাছে আবেদন জানান, যাতে পুজোর আনন্দ সকলের সঙ্গে ভাগ করে নেওয়া যায়। উৎসবের আনন্দ থেকে কেউ যাতে বঞ্চিত না হন, তা নিশ্চিত করতে সমাজের সকলকে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

পুজোর আগে নতুন পোশাক হাতে পেয়ে খুশি হন এলাকার দরিদ্র মানুষজন। আর্থিক অনটনের কারণে যাঁদের পক্ষে পরিবারের সদস্যদের জন্য নতুন জামাকাপড় কেনা সম্ভব হয় না, তাঁদের কাছে এই উদ্যোগ বিশেষ তাৎপর্য বহন করে।

ধুলাগড় ভারত সেবাশ্রম সঙ্ঘের এই উদ্যোগের মাধ্যমে মানবিকতা, সামাজিক দায়বদ্ধতা ও পারস্পরিক সহযোগিতার বার্তা তুলে ধরা হয়। উৎসবের আনন্দ সমাজের প্রতিটি মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি এই ধরনের উদ্যোগ সামাজিক সম্প্রীতি ও সহমর্মিতার পরিবেশ গড়ে তুলতে সাহায্য করবে বলে মনে করা হচ্ছে

More From Author

শিল্ড জিতে পঞ্চাশ বছরের ইতিহাসকে ফিরিয়ে আনল মোহনবাগান…। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *