ঝড় এর পর ‘হার না মানা’ লড়াই করবে নায়িকা অমৃতা..।

নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ১৫ সেপ্টেম্বর, ২০২৬। গত বছর মুক্তি পেয়েছিল বাংলা ছবি ‘ঝড়’। অভিনয় করেছিলেন অমৃতা ও বনি সেনগুপ্ত।অসামান্য সাফল্যের পর এই বছরেও অমৃতা তাঁর নতুন ছবিতে নতুন লুকে দেখা দিতে চলেছেন।

সোমবার গণেশ চতুর্থীতে পূজা দিয়ে নতুন ছবির কথা ঘোষণা করেছেন পি , এস এন্টারটেইনমেন্টের পক্ষে প্রযোজক পম্পা সাহা।

এক নারীর অসামান্য লড়াই এবং তাকে ঘিরেই নানান স্বপ্ন দেখা এবং হার মানা হার কাহিনী নিয়েই আপাতত ব্যস্ত প্রোডাকশন ইউনিট। অমৃতার সঙ্গে নতুন জুটিতেও থাকছে আরও এক চমক। এছাড়াও টলিউডের খ্যাতনামা শিল্পীদের নিয়ে পম্পা সাহা প্রযোজিত এই ছবির শুটিং খুব শীঘ্রই শুরু হবে।

বহির্দৃশ্য গ্রহণ এবং সঙ্গীতেও থাকছে নতুন চমক।

More From Author

দেউলটি স্টেশনের নাম হোক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামানুসারে, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও রেলমন্ত্রীর কাছে দরবার হিন্দুমহাসভার…।

পানামায় ICA নির্বাচনে IFFCO চেয়ারম্যান দিলীপ সংঘানি ICA গ্লোবাল বোর্ডের পরিচালক নির্বাচিত হয়ে তৃতীয় স্থান অর্জন করে ভারতীয় সমবায় আন্দোলনের গুরুত্বপূর্ণ বৈশ্বিক সাফল্য অর্জন করলো…।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *