ছটপুজোয় লোকারণ্য বেলুড় মঠ….।

নিগমানন্দ ঠাকুর : কলকাতা, ১৫ নভেম্বর, ২০২৬। বেলুড় মঠ, ভারতবর্ষ সহ সারা বিশ্বের আধ্যাত্মিক জগতের মানুষদের কাছে অতি পবিত্র স্থান। দুর্গাপুজো, কালীপুজো সহ ঠাকুর শ্রীরামকৃষ্ণ, মা সারদা ও স্বামী বিবেকানন্দ’র বহু উৎসব অনুষ্ঠানে বেলুড় মঠের জনসমাগম দেখতে আমরা অভ্যস্ত। ছটপুজোয় এত মানুষের ভিড় বেলুড় মঠে আমরা কবে দেখেছি? এই নিয়ে স্বয়ং রামকৃষ্ণ মঠ ও মিশনের সন্ন্যাসী স্বামী প্রণতপালানন্দ তাঁর ফেসবুক পোষ্টে লিখেছেন, “লোকারণ্য বেলুড় মঠ । এই বছর ছট পূজাতে যা ভিড় হয়েছে, এরকম ভিড় আমি কখনও দেখিনি । সাধারণ উৎসবেও এত ভিড় হয় না আজকে যা ভিড় দেখলাম । ধীরে ধীরে ভক্ত সংখ্যা বাড়ছে মনে মানুষের দেবদেবীর উপরে শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস এবং আস্থা বাড়ছে ।”

More From Author

এন এ বি এইচ স্বীকৃত পেল হাওড়ার নার্সিং হোম, আধুনিক ও পরিবেশবান্ধব চিকিৎসা পরিষেবায় নতুন দিশা…।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *