গুজবের শিকার অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়…।

নিগমানন্দ ঠাকুর : মুম্বাই, ১ সেপ্টেম্বর, ২০২৬।  সারা পৃথিবীর বাঙালিরা আর একদিন পরে বাংলা চলচ্চিত্রের মহানায়কের জন্মদিন পালনের জন্য যখন ব্যস্ত তখন সমাজ মাধ্যমের একশ্রেণীর উন্মাদ বাংলা চলচ্চিত্রের একজন অভিনেতাকে মেরে ফেলে তাঁর শোক পালনের ব্যস্ত । যাঁকে নিয়ে এইভাবে মিথ্যা মৃত্যুর খবর রটানো হচ্ছে তিনি হলেন বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায় । গত কয়েকদিন ধরে কিছু মানুষ (?) কিছু ফেসবুক গ্রুপ বিপ্লব চট্টোপাধ্যায় মেরে তাঁর পোষ্টার বানিয়ে ফেসবুকের পোষ্ট করছে । অথচ এই বর্ষীয়ান অভিনেতা সম্পূর্ণ সুস্থ আছেন । আজ ১ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে অভিনেতার বাড়িতে ফোন করেন সাংবাদিক উপালি মুখার্জী। অভিনেতার সহধর্মিনী এবং স্বয়ং বিপ্লব চট্টোপাধ্যায়ের সঙ্গেও ওই সাংবাদিক কথা বলেন । এই ধরনের গুজবে তাঁরা অত্যন্ত বিরক্ত। সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা আত্মীয়স্বজন ও শুভান্যুধায়ীরা অভিনেতার বাড়িতে বারংবার ফোন করছেন। নিজেদের দর্শক বাড়ানোর জন্য যেমন ইচ্ছে পোস্ট করছেন। সুস্থ মানুষ কে মেরে ফেলছেন এটা ঠিক কাজ হচ্ছে না। দয়া করে গুজব ছড়াবেন না । মনে রাখবেন গুজব ছড়ানো কিন্তু শাস্তিযোগ্য অপরাধ।

 

More From Author

পশ্চিমবঙ্গে যাত্রা শুরু বসুধা কল্যাণ আশ্রম পরিবারের, আত্মপ্রকাশ জাতীয় শাখা ‘কল্যাণ ভারতী’র…।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *