শিখা দেব : কলকাতা, ২৪ আগস্ট, ২০২। ডুরান্ড কাপ ফাইনালে ইস্টবেঙ্গলের দুর্দান্ত পারফরম্যান্সের পরে কলকাতা ফুটবল লিগে সোমবার দলের রিজার্ভ ফুটবলাররা কালীঘাট মিলন সংঘের বিরুদ্ধে কোনওক্রমে জয় পেল।
৮৩ মিনিটে মনতোষ মাজি পেনাল্টি থেকে জয়সূচক গোল করেন। কর্নার থেকে আসা বলে কালীঘাট মিলন সংঘের রক্ষণভাগের ফুটবলার সম্রাট দুলুই ক্লিয়ারেন্স করতে গিয়ে হ্যান্ডবল করায় পেনাল্টির নির্দেশ দেন রেফারি। যদিও এই পেনাল্টি নিয়ে বিতর্ক তৈরি হয়।
অন্যদিকে কালীঘাট মিলন সংঘের অভিযোগ, তাদের ফুটবলার অর্ঘ্য সরকারকে বক্সের ভেতর ফাউল করা হলেও রেফারি ন্যায্য পেনাল্টি থেকে তাদের বঞ্চিত করেছেন।
এই জয়ের ফলে ৭ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে গ্রুপ স্টেজে তৃতীয় স্থানে রইল ইস্টবেঙ্গল।
ডুরান্ড কাপ জয়ের এদিনের খেলায় সমর্থকদের উপস্থিতি ছিল খুবই নগণ্য। সুপার সিক্সে পৌঁছনোর ক্ষেত্রে এই জয় তাদের অনেকটা এগিয়ে রাখল।
এদিকে এরিয়ান ৫-০ গোলে রেনবোকে ,কলকাতা পুলিশ ৩-০গোলে কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনকে ও পিয়ারলেস ৩-০গোলে ওয়াড়িকে পরাস্ত করেছে।
