পাখির বাসা’র সাংবাদিক সম্মেলনে চাঁদের হাট…।

গোপাল দেবনাথ : কলকাতা, ১৪ আগস্ট, ২০২৬। গত বুধবার ১২ আগস্ট প্রেস ক্লাব কলকাতায় পাখির বাসা সিনেমার পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সোমনাথ সেন পরিচালিত এই ছবির কাহিনীও সোমনাথের লেখা আশাকরা যায় এই গল্প দর্শকদের পছন্দ হবে।

পাখির বাসা মনোময় ও পরমার গল্প। মনোময় অবসরপ্রাপ্ত বেসরকারি চাকরিজীবী। বিপত্নীক একমাত্র সন্তান হৃদয় ও পুত্রবধূ জুঁইকে নিয়ে তার সংসার । তবুও পুত্রবধূ ও পুত্রের নানারকম গঞ্জনা ও লাঞ্ছনা তাকে প্রতিদিন সহ্য করতে হয়। এই বাড়িতে মনোময় কে শুধুমাত্র বোঝে তার পালিত ছেলে গোপাল। মনোময় এর ছেলে, বৌমা গোপালকে সহ্য করতে পারে না। শুধুমাত্র চাকর মনে করে। শুরু হয় নানা রকম অশান্তি। অন্যদিকে পরমা বিধবা। তার একটি পুত্র ও কন্যা সন্তান আছে। তারাও বিবাহিত। পরমার কোনো খোঁজ খবর করে না। শুধুমাত্র স্বার্থের জন্য মাঝেমধ্যে আসে। কিন্তু পরমাকে সর্বক্ষণ আগলে রাখে তার কাজের মহিলা মল্লিকদি।পরমা শিক্ষিতা ও সুন্দরী। কিন্তু বড় নিঃসঙ্গ। পরমার এই নিঃসঙ্গ জীবনে আসে সঙ্গীবিহীন মনোময়। শুরু হয় নতুন ঝড়। শুরু হয় নতুন গল্প। মনোময় ও পরমা কি পারবে এই পাখির বাসা ছেড়ে অন্য ঘর বাঁধতে?

এই সিনেমায় অভিনয় করেছেন, পাপিয়া অধিকারী , বিশ্বজিৎ চৌধুরী , মৌবনী সরকার , কন্যাকুমারী, মৌসুমী ভট্টাচার্য বোধিসত্ত্ব মজুমদার , সান্ত্বনা বসু , দীপাঞ্জন ভট্টাচার্য জ্যাক , শর্মিষ্ঠা মুখার্জি অভিরাজ , দেব মন্ডল সহ অন্যান্যরা ।

 

গীত রচনা : রবীন্দ্রনাথ ঠাকুর ও সোমনাথ সেন

নেপথ্য কন্ঠে : সুজয় ভৌমিক ও ডা: উৎসব দাস

সংগীত ও আবহ সংগীত : চন্দন রায় চৌধুরী

চিত্রনাট্য : সজল ঘোষ

চিত্রগ্রহণ : তীর্থ মিত্র

সম্পাদনা : দীপক মন্ডল

রং বিন্যাস : সুজয় কুমার মিশ্র

নিবেদনে : সৃজা ফ্লিমস

প্রযোজনা : চন্দন দে

কাহিনী ও পরিচালনা : সোমনাথ সেন

More From Author

ইস্টবেঙ্গলের ‘স্পোর্টস ডে’ উপলক্ষে সারাদিনব্যাপী অনুষ্ঠান…।

৮০ তম স্বাধীনতা দিবস উদযাপন করল প্রেস ক্লাব কলকাতা….।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *