ইস্টবেঙ্গলের ‘স্পোর্টস ডে’ উপলক্ষে সারাদিনব্যাপী অনুষ্ঠান…।

বিশেষ প্রতিনিধি : কলকাতা, ১৪ আগস্ট, ২০২৬। ইস্টবেঙ্গল ক্লাবের প্রাণপুরুষ প্রয়াত ক্লাব সচিব দীপক (পল্টু) দাসের ৮৭তম জন্মদিবস উপলক্ষে বৃহস্পতিবার ১৩ আগস্ট ক্লাব তাঁবুতে পালিত হল ‘স্পোর্টস ডে’। পল্টু দাসের প্রতিকৃতিতে মাল্যদান ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়,এরপর ছিল রক্তদান ও স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং প্রাক্তন ফুটবলারদের প্রদর্শনী ম্যাচ।

এর পরবর্তী পর্যায়ে অনুষ্ঠিত হয় সংবর্ধনা অনুষ্ঠান। উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ, শিল্পমন্ত্রী তাপস রায়, পর্যটনমন্ত্রী শংকর ঘোষ এবং ইস্টবেঙ্গলের প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়া এ ছাড়াও উপস্থিত ছিলেন ক্লাব সচিব রূপক সাহা এবং ক্লাবের সর্বময় কর্তা দেবব্রত সরকার।

অনুষ্ঠানে সদ্য কমনওয়েলথ গেমসে সোনাজয়ী অস্মিতা দে এবং অনূর্ধ্ব-২৩ এশিয়ান অ্যাথলেটিক্সে ৪x৪০০ মিটার রিলেতে সোনাজয়ী নফিসা খাতুন-কে সংবর্ধনা দেওয়া হয়। সম্মানিত করা হল আইএফএ লিগের প্রথম থেকে পঞ্চম ডিভিশনের সেরা খেলোয়াড়রাও।

বাংলা ক্রীড়া ধারাভাষ্যে ৫০ বছরে পদার্পণ উপলক্ষে ক্রীড়া সাংবাদিক জয়ন্ত চক্রবর্তী এবং পাশাপাশি ক্লাবের ১০০ বছরের থিম সং-এর গীতিকার রাজা চন্দ ও সুরকার অরিন্দম চ্যাটার্জী-কেও সংবর্ধিত করা হয়।

 

 

More From Author

বাত আসলে একটি রোগ নয় একই পরিবারের অনেকগুলি রোগের সমষ্টি

পাখির বাসা’র সাংবাদিক সম্মেলনে চাঁদের হাট…।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *