নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ২৮ জুন, ২০২৬। রবিবার কলকাতা প্রেস ক্লাবে অনুষ্টিত হয়ে গেল আর পি এ ন্যাশনাল জার্নালিজম এওয়ার্ড ২০২৬। এদিন অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন প্রধান অতিথি ড: মদন চন্দ্র করণ বিদ্যালংকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবকুমার দে, সংস্থার প্রতিষ্টাতা ও সম্পাদক অনুপ কুমার বর্ধন, সহ: সম্পাদিকা শুভ্রা নায়েক ও সাংস্কৃতিক সম্পাদক মৌসুমী বর্ধন।
এই অনুষ্ঠানটি সম্পন্ন হয় রিপোর্টারর্স এন্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশনের পরিচালনায় ও অলক ফাউন্ডেশন এবং ইন্ডিয়ান ইনস্টিটিউশন অফ জার্নালিস্টের সহযোগিতায়।
এবারে মোট ১০ জন সাংবাদিকদের এই সম্মান প্রদান করা হয়। তারা হলেন – বিশিষ্ট সাংবাদিক তুষার পাটোয়ারি, কৃষ্ণপ্রসাদ পাত্র, মোল্লা জসিমউদ্দিন, অরূপ গুহ, প্রবীণ সাংবাদিক গোপাল দেবনাথ, করুনময় চ্যাটার্জী, শ্যামল তালুকদার, গোপাল চক্রবর্তী, প্রদীপ বড়াল ও নরেন্দ্রনাথ মন্ডল।
সমগ্র অনুষ্ঠানটি পরিকল্পনায় ও পরিচালনায় ছিলেন সংস্থার প্রতিষ্ঠাতা সম্পাদক অনুপ কুমার বর্ধন ও সহযোগিতায় ছিলেন সহ,: সম্পাদিকা শুভ্রা নায়েক।
