বিদ্যালয়ে ‘সুরক্ষিত শৈশব’ কর্মসূচি, শিশুদের অধিকার ও সুরক্ষা নিয়ে আইনি সচেতনতা শিবির হলো বনগাঁয়…। 

মোল্লা জসিমউদ্দিন : বনগাঁ, ২৬ নভেম্বর, ২০২৬। গত ২৫ নভেম্বর বুধবার শিশুদের অধিকার, নিরাপত্তা ও আইনি সুরক্ষা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উত্তর ২৪ পরগণা জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এবং বনগাঁ মহকুমা আইনি পরিষেবা কমিটি উদ্যোগে একটি বিদ্যালয়ে ‘সুরক্ষিত শৈশব’ কর্মসূচির আওতায় আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। নালসা -র শিশু-কেন্দ্রিক আইনি পরিষেবা ও শিশু সুরক্ষা সংক্রান্ত উদ্যোগের অংশ হিসেবে আয়োজিত এই কর্মসূচিতে বিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

উক্ত সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন বনগাঁ আদালতের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক কুমকুম সিংহ, জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এর সচিব মহম্মদ নুরজামান খান, সিভিল জজ (জুনিয়র ডিভিশন) আবুল হাসেম জমাদার প্রমুখ। এই আইনী শিবিরে বক্তারা শিশুদের মৌলিক অধিকার, শিশু সুরক্ষা আইন, নিরাপদ ও সহায়ক পরিবেশ গড়ে তোলা, শিশুদের প্রতি নির্যাতন ও শোষণ প্রতিরোধ এবং বিপদজনক পরিস্থিতিতে আইনি সহায়তা পাওয়ার বিভিন্ন উপায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। শিশুদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন করে তোলা, অন্যায় বা নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হতে উৎসাহিত করা এবং প্রয়োজনে যথাযথ কর্তৃপক্ষের কাছে সাহায্য পৌঁছে দেওয়ার গুরুত্ব তুলে ধরা হয়।

More From Author

Jolly Phonics Conducts Guwahati Workshop to Enhance English Reading and Writing Skills…

पहली बार क्रेडिट कार्ड लेने जा रहे हैं? आवेदन करने से पहले जान लें ये 7 जरूरी बातें…।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.