কাটোয়ার কার্তিক লড়াই…। কাটোয়ার প্রথম কার্তিক ঠাকুর ল্যাংটো কার্তিক…।

ডাঃ দীপালোক বন্দ্যোপাধ্যায় : কাটোয়া, ১৭ নভেম্বর, ২০২৬।গুপ্তযুগের ‘কটদুপা ‘ আজকের কাটোয়া ৷ চার জেলার , ভাগীরথী-অজয়ের ও ব্যান্ডেল – বর্ধমান- আমোদপুর- আজিমগঞ্জ রেল লাইনের সংগম স্থল বা জংশন ৷ কাটোয়া , পূর্বস্থলী , বেলডাঙ্গা , গোন্না সেরান্দি ,বাঁশবেড়িয়া ও চুঁচুড়ার কার্তিক লড়াই বা পুজো বাংলার অন্যতম সেরা লোক উৎসব ৷ মারাঠা বর্গী ভাস্কর পন্ডিতের সৈন্যরা নিজেদের মনোরঞ্জনের জন্য কাটোয়ার ন’নগরে গ্রামের সুন্দরী যুবতীদের ধরে এনে রাখতো ৷ বর্গীরা চলে গেলে ব্যবসা কেন্দ্র কাটোয়ার চুনারী পাড়ায় ( এখনকার হরিসভা পাড়ায় )এই মেয়েরা পতিতালয় গড়ে তোলে ৷ তাদের বাবুদের হাত ধরে ১৭৫০ সাল নাগাদ আলীবর্দ্দির সময়ে এখানে কার্তিক পুজো শুরু হয় ৷ আগের লবণগোলা ঘাট আজকের হরিসভা ঘাট ৷ সেখানে হয় কাটোয়ার প্রথম কার্তিক ঠাকুর “ল্যাংটো কার্তিক ” ৷ আমরা ক’জন ক্লাবে আজও হয় সেই পুজো ৷ তাঁতি পাড়ার প্রাণবল্লভ খাঁ প্রতিষ্ঠিত সাত ভাই কার্তিকে যেখানে ঘরের বাচ্চার মত কার্তিককে ঝুনঝুনি , বেলুন , মোয়া দেয় ভক্তরা ৷ শিলাবৃষ্টির মত হয় নাড়ু বৃষ্টি ৷ বিশ্বাস করা হয় এই জাগ্রত কার্তিকের কাছে মানত ইচ্ছা পূরণ হয় ৷ নিঃসন্তানের সন্তান হয় ৷ একসময় কার্তিকের পাশে দুই সখীর মূর্তি থাকত ৷

বাবুদের উদ্যোগে প্রথম নানা নামের হরেক কার্তিকের পুজো শুরু হয় ৷ শুরু হয় বিভিন্ন পুজো কমিটির মধ্যে প্রতিযোগিতা যা কাটোয়ার “কার্তিক লড়াই ” নামে পরিচিত ৷ নবদ্বীপের রাসে আনন্দ করার সুযোগ না পেয়ে কাটোয়ার যুবকরা এই পুজো সর্বজনীন রূপ দেয় ৷ নানা ধরনের বাজনা সহকারে বির্সজনের শোভাযাত্রায় শুরু হয় বিভিন্ন দলের মধ্যে রেষারেষি ৷ তা থেকে এর নাম হয় ” কার্তিক লড়াই ” ৷ পরে সুশীল সমাজের অংশগ্রহনে কার্তিক পুজো লোকউৎসবে পরিণত হয় ৷ ৷ রাসের প্রায় সমসাময়িক কার্তিক লড়াইয়ে মেতে উঠেছে কাটোয়া ও তার পার্শ্ববর্তী এলাকার মানুষ ৷পুজোর পরের দিন আড়ংকে বলে “কার্তিক লড়াই ” ৷ তামিলনাড়ুর প্রধান দেবতা কার্তিক ৷ চোল ও সাতবাহন রাজত্বে পূজিত দেবসেনাপতি কার্তিক / মুরুগন/ সুব্রহ্মণিয়ম /বিশাখ দেবের দুই স্ত্রী দেবসেনা ( ষষ্ঠী) ও বল্লী থাকলেও বাংলায় তিনি অবিবাহিত ৷ রূপের বীরত্বের বদলে নায়কের প্রকাশ বা ম্যাটিনি আইডল ৷ তবে , গঙ্গারিডি সভ্যতায় কার্তিক ঠাকুর ছিল ৷ পৌরাণিক কাহিণী তারকাসুর / কৃত্তিকাসুর বধের সাথেও কার্তিকের নাম জড়িত ৷ ক্ষত্রিয় শক্তির প্রতীক ৷ তাঁর বাহন ক্ষিপ্রগতির সাপ ভক্ষক “ময়ূর” ৷ যার মধ্যে অলসতা নেই ৷ কার্তিকের রূপবান ও গুনবান ও সাহসী সন্তান সবার কাম্য ৷ তাই , কার্তিক হয়ে উঠেছেন নিঃসন্তান দম্পতির আরাধ্য ৷ কাটোয়ার কার্তিকের বিশেষত্ব “থাকা” ৷ বিভিন্ন পৌরাণিক কাহিণী থাক করে ৩০/৪০টি মূর্তি সাজিয়ে উপস্থাপিত হয় ৷ এখন থাকা কম ৷১৯২০ সালে একজন মাড়োয়ারী ব্যবসায়ী কাটোয়ায় থাকার প্রচলন করেন ৷ এখনও চাউল পটির , গোয়াল পাড়ার প্রতিবাদ ক্লাব , গৌরাঙ্গ পাড়ার আওয়াজ ক্লাব , ডুবোপাড়ার কিশলয় ক্লাবে এবারেও ধূমধামের সাথে হচ্ছে ৷ চাউলপট্টিতে হয়েছে ‘মা কামাখ্যা ‘ থাকা ৷ সিটিং পুজো ও থিম পুজোর রমরমা ৷ নজর কাড়া মন্ডপ সজ্জা ও লাইট ৷ অক্সিজেন ক্লাব এবার এনেছে মধ্যপ্রদেশের জব্বলপুরের রাজকুমার ব্যান্ড ৷ এবার ৮৭ টি বড় পুজো হচ্ছে ৷ এরমধ্যে ১২ টি থিমের পুজো ৷৮৩ টি পুজো কমিটি লড়াইয়ে অংশ নেওয়ার কথা ৷ ২০২৪ সালে কাছারিপাড়ার ঝঙ্কার ক্লাবের মন্ডপটি তৈরী হয়েছে দিল্লীর বিখ্যাত অক্ষরধাম মন্দিরের অনুকরণে ৷পুকুরের পাড়ে এঁদের মন্ডপ প্রতিবারই দর্শকে ভরে যায় ৷ তারা নানারকম বাজনা ও চন্দননগরের মত আলোকমালায় সেজে লড়াইয়ে সামিল হচ্ছে ৷ সুবোধ স্মৃতি রোডের ‘সাহেব কার্তিকের ‘ থিম ‘আত্মার আর্তনাদ’৷ খালপাড়া নাক সংঘে ‘গণেশ’ ৷ গণেশ হয়েছে ঘুটকিয়া পাড়াতেও ৷ কাছাড়ি পাড়া সংগ্রামী সংঘে ‘শিব ষাঁড় ‘৷ “বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে ”

আমরা বললেও পাখিদের খাঁচা বন্দী করে আনন্দ পাই ৷ ঘোষেশ্বরতলা যুব গোষ্ঠী খাঁচার পাখিদের মুক্তির আবেদন জানিয়ে থিম সাজিয়েছে ৷ ছ’লক্ষ টাকা বাজেট নিয়ে প্রতিবারের মত এবারেও আকর্ষনীয় মন্ডপ নির্মাণ করে কাছারি রোডের ‘জনকল্যাণ সং’৷ বাঁশ , বেতে বোনা নানা সামগ্রী সহ পোড়ামাটির মডেলে তৈরী হয়েছে সুদৃশ্য মন্ডপটি ৷ তাঁরা এবার গরিবদের মধ্যে কাপড় বিতরণ করে তাঁদের আনন্দোৎসবে সামিল করার ব্যবস্থা করেছে ৷ পানুহাট ইঁদারপাড়ের ইয়ংস্টাফ ক্লাবে হাইকোর্ট সদৃশ মন্ডপটি বিচারকের ভূমিকায় রয়েছেন স্বয়ং কার্তিক ৷ পাশের নিউ আপনজন ক্লাবের মন্ডপটি ফোমের তৈরী শ্রীকৃষ্ণ মন্দির ৷ ভিতরে রয়েছে তারকাসুর বধের দৃশ্য ৷ কলেজ পাড়ার অজয় পল্লী যোগ -ধ্যানকে গুরুত্ব দিয়ে যে থিম করেছে ৷ একজন চিকিৎসক হিসাবে বলতে পারি তা দেহ ও মনের রোগ দূরীকরণে কাজ দেবে ৷ ‘জ্ঞান চক্ষু উন্মোচনে ‘ তাঁরা ষটচক্রের মাধ্যমে কুন্ডলিনি শক্তি জাগরণের বিষয়টি দেখিয়েছে ৷ প্লাস্টিক বজ্য পরিবেশের জন্য যে বিশাল ক্ষতির কারণ তা বোঝাতে প্লাস্টিকের বৈতল , চামচ ব্যবহার করে বৌদ্ধ মন্দিরে আদলে প্যান্ডেল করেছে ৷ পাবনা কলোনীর দেশবন্ধু ক্লাবে তৈরী হয়েছে বৃন্দাবনের প্রেম মন্দির ৷ ভিতরের অলংকরণও একইরকম ৷ পাবনা কলোনীর অগ্নি সংঘের শ্রীকৃষ্ণ-রাধিকার মূর্তি অবিকল ইসকনের মত ৷ ন্যাশনাল বয়েজ ক্লাবের থিম  ‘আনন্দনিকেতন ‘ কাটোয়ার মানসিক হাসপাতাল ৷ কার্তিক সংঘ করেছে ‘ তেঁতুলতলার ভূত ‘ ৷ কাটোয়া অজয় পল্লীর স্ট্রিট ক্লাব করেছে ‘পরশুরাম পুজো ‘৷ সমাপ্তির নিবেদন ‘ রূপসী বাংলা ‘৷ আদর্শ পল্লীর ‘তারানাথ তান্ত্রিক ‘, ইয়ং বয়েজের নিবেদন ‘ হীরক রাজার দেশে ‘, একতা সমাজ বন্ধু ‘কালখন্ড ‘, সংহতি’ অবচেতন ‘ , মিলন সংঘ ‘গ্রাম্য পরিবেশ ‘ তুলে ধরে দর্শক টেনেছে ৷ ওঁকার ক্লাব, সংহতি , ইয়ং ব্যাচ , টেলিফোন ময়দানের নবাগত , কিশলয় ,জয়শ্রী ও অক্সিজেনের মত বহু ক্লাবের লাইটও নজর কাড়ে ৷ তাঁতি পাড়ার তিনশো বছরের পুরানো পূজায় বিশেষ আকর্ষণ মনস্কামনা পূরণ হলে ভক্তদের নাড়ু , চকলেট ছোড়ার রীতি ! কাটোয়ার মত কার্তিক পুজোয় মেতে উঠেছে পূর্বস্থলী ও লক্ষ্মীপুর ৷ যা অনেকটা রাসের মত বিভিন্ন দেবদেবীর আরাধনা ৷ চুঁচুড়ার কার্তিক পুজো ও শোভাযাত্রা আলোর জন্য বিখ্যাত ৷ হুগলীর বাঁশবেড়িয়ার কার্তিক পুজোও সুপ্রাচীন ৷

১৬০০ খ্রিস্টাব্দের মাঝামাঝি বংশবাটি বা বাঁশবেড়িয়ার জমিদার “ধুমো কার্তিক” পুজো শুরু করেন ৷ একসময়ের বিখ্যাত বন্দর তথা ব্যবসাকেন্দ্র আদি সপ্তগ্রাম ও বাঁশবেড়িয়ায় কাঁসারীদের যোদ্ধা কার্তিক ” জ্যাংড়া কার্তিক ” খুব পুরানো ৷ এবছরে ২৯৪- বছর ৷ এখানকার শোভাযাত্রাও আর্কষণীয় ৷ বেলডাঙ্গা , সোনামুখীর কার্তিক পুজোও বেশ প্রাচীন ৷এবার সর্বত্র ধূম একটু বেশি ৷ দু বছর ঘরবন্দী দশার উশুল হচ্ছে ৷এছাড়া বাংলার ঘরে ঘরে হয় কার্তিক পুজো ৷ নিঃসন্তান কারো বাড়ীতে কার্তিক মূর্তি ফেলে অনেকে কার্তিক পুজো করায় ৷

কার্তিক ঠাকুরের কাছে আমাদের কামনা যেন আমরা সাহসী ও নির্ভীক হতে পারি ৷ সবাইকে কার্তিক পুজোর অভিনন্দন ৷

 

 

More From Author

TAKA-TAKA : An India–Japan Conversation on Kantha & Sashiko…

TÃKA-TÃKA: An India–Japan Conversation on Kantha & Sashiko…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *