শিখা দেব : কলকাতা, ৩১ অক্টোবর, ২০২৬।এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের নক আউট হাতছাড়া হয়েছিল গতবার ইস্টবেঙ্গলের। সেই আক্ষেপ ফাজিলা ও সুলঞ্জনা রাউলদের ভাবায়। তাই এবারে নতুন স্বপ্ন দেখতে চান ইস্টবেঙ্গল মহিলা দলের কোচ অ্যান্টনি অ্যান্ড্রুজ।
শনিবার এএফসি মহিলা ফুটবল চ্যাম্পিয়ন অভিযান ভিয়েতনামের হো চি মিন ক্লাব সিটি দলের বিপক্ষে ইস্টবেঙ্গলের মেয়েরা। মালেশিয়ায় যোগ্যতা অর্জন পর্বে জয়ের হ্যাটট্রিক করে মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করে নেন লাল-হলুদ শিবিরের সাথী দেবনাথ’রা। ঘরের মাঠে খেলা বলে কিছুটা এগিয়ে ইস্টবেঙ্গল। লাল-হলুদ কোচের বলেন, ঘরের মাঠে খেলছি , কিন্তু কিশোর ভারতী স্টেডিয়ামে একদিনও অনুশীলন করতে পারিনি। তবে, সমর্থকরা মাঠে এসে খেলোয়াড়দের উৎসাহিত করবেন।
প্রতিপক্ষ ভিয়েতনামের দলটি গত ২৪ অক্টোবর ঘরোয়া লিগে ম্যাচ খেলে এসেছে ভারতে। কিন্তু সাথী দেবনাথ’রা শেষ ম্যাচ খেলেছেন গত আগস্ট মাসে। কোচ অ্যান্টনি বলেন, ভাল খেলে জিততে চাই।
তবে, লড়াইটা যে সহজ হবে না ।
ফুটবলার সাথী দেবনাথ বলেন, চেষ্টা করব ইস্টবেঙ্গলকে জয় তুলে দিতে। লাল-হলুদ জার্সিতে ২০২৩ সালে এই কিশোরভারতী স্টেডিয়ামে কন্যাশ্রী কাপ জিতেছি লাল-হলুদ ব্রিগেড। এবার এই মাঠে এএফসির ফুটবলে নতুন ইতিহাস রচনা করতে চান জয়ের অভিযানের মধ্যে দিয়ে ইস্টবেঙ্গলের মেয়েরা।
