বাংলার ভাগ্যবদল! অশোকনগরে বম্বে হাইয়ের সমকক্ষ তেলের সন্ধান…। 

কঙ্ক ঘোষ দস্তিদার : অশোকনগর, ২৩ আগস্ট, ২০২৬। উত্তর ২৪ পরগনার অশোকনগর বাইগাছি ONGC কেন্দ্রে শনিবার রাতে হঠাৎই দাউদাউ করে জ্বলে উঠল আগুনের শিখা! আর সেই আলোর শিখায় বহু বছরের প্রতীক্ষার অবসান দেখছেন এলাকাবাসী।

মাটির প্রায় ২,৮৫০ মিটার গভীরে খনন করা নতুন ৩টি কূপেই মিলেছে বিপুল খনিজ তেল ও উন্নতমানের প্রাকৃতিক গ্যাসের সন্ধান! এই মেগা প্রোজেক্টের ঐতিহাসিক সাফল্য দেখতে শনিবার রাতেই ONGC কেন্দ্রে ভিড় জমিয়েছেন হাজার হাজার উৎসাহিত মানুষ।

 

স্থানীয়দের কর্মসংস্থান নিয়ে বড় আশ্বাস বিধায়কের:

এই মেগা আবিষ্কার নিয়ে অত্যন্ত ইতিবাচক বার্তা দিয়েছেন অশোকনগরের স্থানীয় বিধায়ক সুমন্ত হীরা। তিনি স্পষ্ট জানান, খনিজ তেল উত্তোলন পুরোদমে শুরু হলে অশোকনগর তথা গোটা রাজ্যের অর্থনীতিতে এক বিরাট বৈপ্লবিক পরিবর্তন আসবে।

পাশাপাশি তিনি জোর দিয়ে বলেন, “স্থানীয় বেকার যুবকদের কর্মসংস্থানের ক্ষেত্রে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হবে।”

শুধু তাই নয়, গোটা প্রকল্পের নিশ্ছিদ্র নিরাপত্তার জন্য ইতিমধ্যেই বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও দাবি করেছেন বিধায়ক!

 

বম্বে হাইয়ের সঙ্গে জোর টক্কর ও ধর্মেন্দ্র প্রধানের সিলমোহর!

বিশেষজ্ঞদের দাবি, অশোকনগরের এই অপরিশোধিত তেলের গুণগত মান (API গ্র্যাভিটি প্রায় ৪০-৪১) দেশের বিখ্যাত ‘বম্বে হাই’-এর তেলের মানের সঙ্গে তুলনীয়! তৎকালীন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান অশোকনগরে এসে এখানকার খনিজ তেলের উচ্চ গুণগত মানের কথা দেশবাসীর সামনে তুলে ধরেছিলেন। সেই সময় থেকেই এই প্রকল্পের দিকে নজর ছিল গোটা দেশের।

১০০০ কোটির মেগা প্রজেক্ট!

অগস্টের শেষেই কি শুরু উৎপাদন?

গোটা প্রকল্পে ইতিমধ্যেই প্রায় ১,০০০ কোটি টাকা বিনিয়োগ করেছে ONGC। সূত্রের দাবি, সবকিছু পরিকল্পনা অনুযায়ী চললে এই অগস্টের শেষেই বাইগাছি থেকে শুরু হতে পারে বাণিজ্যিক তেল উত্তোলন!

বর্তমানে অত্যাধুনিক পাম্প জ্যাক নিয়ে এসে দিনরাত দু’টি শিফটে কাজ করছেন শতাধিক কর্মী। এই বিপুল গুরুত্ব বিবেচনা করে প্রকল্পটি সশরীরে পরিদর্শনে আসতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও!

 

 

More From Author

iLEAD Institute of Leadership, Entrepreneurship and Development Launches 1-Month Online AI Film Making & Animation Course for UK Students, Youth & Adults…

Acropolis Mall Hosts 3rd Invitational School Chess Championship 2026 in Association with Bengal Chess Association…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *