অশোক ব্যানার্জী : কলকাতা।
উৎসবের মাঝে হঠাৎ করে
একি বিপর্যয়!
হঠাৎ করে একি ঘটে গেল
অবাক বিস্ময় !
বাঙালির সেরা উৎসব এই
দুর্গা পূজার
আবহে তৈরি উৎসবে কত
আনন্দ অপার।
এরি মাঝে বুঝি ওৎ পেতে ছিল
মৃত্যুর গ্রাস
চোরবাগানের পূজা মণ্ডপে
করাল ত্রাস!
ঘোষিত মৃত্যু উনিশটি প্রাণ
জখম পচিশ জনের
আমরা যারা টিভিতে দেখেছি
হিম হাড় করা ক্ষণের,
সাক্ষী থেকেছি, হৃদয় বিদারক
দুর্ঘটনার খবরের
ব্যথিত হৃদয়ে প্রার্থনা করি
শান্তি দাও মা তাদের
যারা চলে গেছে তোমাকে
দেখতে এসে,

যাদের পরিবারের কান্না আজকে
আকাশে বাতাসে ভাসে,
শান্তি দাও মা তাদের,
যারা আহত,প্রার্থনা করি
সবার সুস্থতার।
