পশ্চিমবঙ্গে আয়োজিত হল জাতীয় ও আন্তর্জাতিক স্তরের ন্যাচারাল আয়রন লিফটিং ও বডি বিল্ডিং প্রতিযোগিতা…।

Spread the love

গোপাল দেবনাথ : কলকাতা, ২১ মে, ২০২৬। ওয়ার্ল্ড ন্যাচারাল অ্যাথলিট ফেডারেশন, ইন্টারন্যাশনাল আয়রন লিফটিং ফেডারেশন ও অশোক আখড়া এক ব্যায়াম মন্দিরের উদ্যোগে গত ১৬ -১৭ মে দুই দিন ব্যাপী জাতীয় ও আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতা আয়োজিত হল লেকটাউন মুক্ত মঞ্চে। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার প্রতিযোগীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। আন্তর্জাতিক পর্যায়ের মধ্যে উপস্থিত হয়েছিলেন নেপাল, বাংলাদেশ এবং ভারতের প্রতিযোগী। শতাধিক প্রতিযোগী এই দুইদিনব্যাপী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। দুদিনের প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন পার্থ চন্দ, সুকুমার দাস, রাজীব ব্যানার্জী, পৃথা চন্দ এবং অশোক কুমার। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রতন সাহা, বিজয় সিং, সরফোরাজ আকরাম এবং তিলক সেন। ঐ দিন ছিল রাজ এন্টারটেইনমেন্ট প্রোডাকশন চতুর্থ নিবেদন মিস্টার ইউনিভার্স সিনেমার শুভ মহরত। এই সিনেমার মুখ্য ভূমিকায় অভিনয় করবেন বলিউড ও টলিউড সিনেমার অভিনেতা ব্যায়ামবীর অশোকরাজ। এছাড়াও যারা অভিনয় করবে তারা হলেন আমিশারাজ, আয়েশারাজ শিশু অমররাজ সহ অন্যান্য শিল্পীবৃন্দ। গ্লোবাল স্ট্রংম্যান চ্যাম্পিয়নশিপে বেশ কয়েকজন কে শিক্ষক ও পর্যবেক্ষক হিসেবে শংসাপত্র দেওয়া হয় তাদের মধ্যে উল্লেখযোগ্য সায়নদীপ সরদার এবং শ্যামল শীল। অফিসিয়াল হিসেবে সমগ্র চ্যাম্পিয়নশিপটি পরিচালনা করেন মহেশ্বরী বারুই, সৌজন্য ধর, আয়েশারাজ এবং আমিশারাজ। এদিন অনুষ্ঠান মঞ্চে আয়োজক অশোকরাজ অফিসিয়ালদের হাতে সংস্থার পক্ষ থেকে ব্লেজার টাই এবং ব্যাজ তুলে দিয়ে সন্মান জানান। তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন ২দিন ব্যাপী এই প্রতিযোগিতা ছিল ১০০ শতাংশ ন্যাচারাল।  সংগঠনের পক্ষ থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সাংবাদিক গোপাল দেবনাথ সহ অন্যান্য অতিথিবৃন্দ।

 

More From Author

Dabur India Limited inducts the importance of Wonder Herb – Pudina….

Dr. Saroj Gupta’s Legacy Lives On as SGCCRI Completes 53 Years….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *