বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত লোকায়ুক্ত হিসাবে শপথ নিলেন….।

Spread the love

মোল্লা জসিমউদ্দিন : কলকাতা, ১০ জানুয়ারি, ২০২৬। গত ৯ জানুয়ারি শুক্রবার রাজ্যপাল শ্রী সি ভি আনন্দ বোস রাজ্যের লোকায়ুক্ত হিসেবে অবসরপ্রাপ্ত বিচারপতি শ্রী রবীন্দ্রনাথ সামন্তকে শপথ বাক্য পাঠ করান। কলকাতার লোক ভবনের সরদার প্যাটেল একতা হলে শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের সচিব, রাজ্য সরকারের ঊর্ধ্বতন আধিকারিক, বিচারপতি ও বিশিষ্ট আমন্ত্রিত অতিথিরা। লোকভবন সূত্রে জানানো হয়েছে, সংবিধান অনুযায়ী লোকায়ুক্ত পদে দায়িত্ব গ্রহণের পর বিচারপতি সামন্ত রাজ্যে আইনের শাসন নিশ্চিত করার লক্ষ্যে কাজ করবেন। উল্লেখ্য কর্মজীবন বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত ১৯৮৭ সাল থেকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, সিভিল জজ (সিনিয়র ডিভিশন), জেলা ও দায়রা বিচারক এবং কলকাতার সিটি সিভিল কোর্টের প্রধান বিচারক পদ সহ বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। বিচারপতি সামন্ত কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার হিসেবেও দায়িত্বে ছিলেন। তিনি ২০২১ সালে কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হন এবং ২০২৩ সালের ২৪ জুন অবসর গ্রহণ করেন। এরপর তিনি ওয়েস্ট বেঙ্গল রিয়েল এস্টেট আপিলেট ট্রাইবুনালের চেয়ারপার্সন ছিলেন।

More From Author

ABID Interiors 2026 Inaugurated, Celebrating 35 Years of Design Legacy in Kolkata….

আনন্দ সংঘের উদ্যোগে দেশ বিদেশের ভক্তদের নিয়ে কলকাতায় মহা সমারোহে উদযাপিত হল পরমহংস যোগানন্দের ১৩৩ তম জন্মবার্ষিকী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *