পশ্চিমবঙ্গে পরিবর্তনের ডাক, বি জে পির ক্ষমতায় আসা নিশ্চিত – বিপ্লব কুমার মন্ডল…।

Spread the love

নিজস্ব প্রতিনিধি : হাওড়া, ১৫ এপ্রিল, ২০২৬। ​মধ্য হাওড়ার বিজেপি প্রার্থী বিপ্লব কুমার মন্ডল রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সরব হয়েছেন। তিনি বলেন, তৃণমূল সরকারের দুর্নীতি এখন আকাশছোঁয়া, যার ফলে সাধারণ মানুষ চরম দুর্ভোগে। এই অচলাবস্থা কাটাতে মানুষ পরিবর্তনের ডাক দেবে এবং রাজ্যে বিজেপি ক্ষমতায় আসবে বলে তিনি আশ্বাস দেন।
​বিজেপি প্রার্থী বিপ্লব কুমার মন্ডল জানান, বিজেপি ক্ষমতায় এলে নারীদের জন্য ৩০০০ টাকা করে মাসিক আর্থিক সহায়তা, ১ কোটি চাকরি, সপ্তম বেতন কমিশনের মতো জনমুখী বিষয়গুলো বাস্তবায়ন করা হবে। এছাড়াও, রাজ্যজুড়ে উন্নয়নমূলক কর্মসূচি চলবে বলেও তিনি প্রতিশ্রুতি দেন।

More From Author

Election Commission of India Leads Accessibility Initiative with Desun Hospital to Empower Every Voter….

ঘুসুড়িতে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের -এর নতুন কার্যালয় উদ্বোধন, স্থানীয় রাজনীতিতে বাড়ছে সক্রিয়তা….।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *