এল আই সি আই বেলেঘাটা শাখার উদ্যোগে বিমা র‍্যালি….।

Spread the love

গোপাল দেবনাথ : কলকাতা, ৩ ডিসেম্বর, ২০২৫। ভারতীয় জীবন বিমার নাম নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কোন প্রয়োজন নেই। এই জীবন বীমা সংস্থার কলকাতা মেট্রোপলিটন ডিভিশন- ১ এর অধীনে ভারতীয় জীবন বীমা নিগম বেলেঘাটা শাখার উদ্যোগে বিশাল বীমা র‍্যালি র আয়োজন করা হয়। শতাধিক বীমা এজেন্ট, বীমা কর্মচারী এবং বীমা আধিকারিক এই র‍্যালিতে অংশগ্রহণ করেন। বেলেঘাটা শাখা থেকে এই র‍্যালি শুরু হয়ে পুরো বেলাঘাটা অঞ্চল পরিভ্রমণ করে পুনরায় শাখা অফিসে ফিরে আসে। প্রত্যেক সদস্যদের গায়ে ছিল হলুদ রঙের টি শার্ট। তাতে লেখা ছিল বীমা সম্পর্কে বার্তা এবং মাথায় ছিল এল আই সি আই লেখা  সুদৃশ্য টুপি। এই অঞ্চলের সাধারণ মানুষের মধ্যে বীমা সচেতনতার বার্তা দেওয়া হয়। সেইসাথে তুলে দেওয়া হয় বীমা সম্বন্ধীয় লিফলেট। এলাকার সাধারণ মানুষ এই মহতী উদ্যোগ কে সাধুবাদ দিয়েছেন।

More From Author

মর্যাদাপূর্ণ এম.পি. বিড়লা স্মারক পুরস্কারে সম্মানিত করা হবে রেডিও অ্যাস্ট্রোনমিতে যুগান্তকারী অবদানের জন্য প্রফেসর যশবন্ত গুপ্তকে….।

All-Women Squad of Pacers to Lead the 10K; Defence Forces to Pace the 25K at the Landmark 10th Edition of Tata Steel World 25K Kolkata….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *