অ্যাক্রোপলিস মল-এ নারী দিবস উদযাপন….।

Spread the love

নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ৯ মার্চ ২০২৬: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে অ্যাক্রোপলিস মল দুই দিনব্যাপী একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। নারীদের স্বাস্থ্য সচেতনতা ও আত্মসুরক্ষার বার্তা তুলে ধরতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়।

জেআইএমএস-এর ড. পূজা মাহাতো নারীদের স্বাস্থ্য সচেতনতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। পাশাপাশি নিউট্রিশন বিশেষজ্ঞ মৌতুষী ঘোষ সঠিক খাদ্যাভ্যাস ও পুষ্টি নিয়ে প্রয়োজনীয় পরামর্শ দেন।
এছাড়াও কাসবা থানার লেডি সাব-ইন্সপেক্টর শ্রীমতী রেহানার নেতৃত্বে একটি লাইভ সেলফ-ডিফেন্স ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়, যেখানে মহিলাদের আত্মরক্ষার বিভিন্ন ব্যবহারিক কৌশল শেখানো হয়।

More From Author

আইআইএফডি কলকাতা ক্যালকাটা টাইমস ফ্যাশন উইক ২০২৬-এ ঐতিহ্য ও আধুনিক নকশার মেলবন্ধন উদযাপন করল….।

South City Mall Celebrates International Women’s Day with a Special Felicitation Ceremony….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *