আয়কর সংহতি ট্রাস্ট ও উৎকর্ষে আরোহণ”-এর যৌথ উদ্যোগে বিনামূল্যের স্বাস্থ্য পরীক্ষা শিবির…।

Spread the love

সায়ন দেবনাথ : কলকাতা, ১৫ মার্চ, ২০২৬। মানুষের সুস্থ জীবন নিশ্চিত করার লক্ষ্য নিয়ে কলকাতার পঞ্চসয়ার এলাকায় অনুষ্ঠিত হল একটি বিনামূল্যের স্বাস্থ্য পরীক্ষা শিবির। “আয়কর সংহতি ট্রাস্ট ও উৎকর্ষে আরোহণ”-এর যৌথ উদ্যোগে এবং সন্তোষপুরের আরোগ্য সদনের সহযোগিতায় এই স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়।
এই শিবিরে এলাকার বহু মানুষ এসে স্বাস্থ্য পরীক্ষা করান। সাধারণ রোগের চিকিৎসার পাশাপাশি শিশু রোগ, অস্থি রোগ, স্নায়ু রোগ, চর্মরোগ, নাক-কান-গলা সংক্রান্ত সমস্যা, হৃদরোগ এবং চক্ষুরোগ সহ বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকেরা উপস্থিত থেকে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং রোগীদের বিনামূল্যে ওষুধও প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আয়কর সংহতি ট্রাস্টের সভাপতি দেবনাথ মুখোপাধ্যায়, আয়কর দফতরের কমিশনার (অ্যাডমিনিস্ট্রেশন) এ. কে. সিং, উৎকর্ষে আরোহণের প্রতিনিধি অনুপম মজুমদার এবং আশুতোষ সাউ, ডেপুটি কমিশনার অফ ইনকাম ট্যাক্স।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজের সাধারণ মানুষের কাছে সহজে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে যারা আর্থিক সমস্যার কারণে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে পারেন না, তাদের জন্য এই স্বাস্থ্য শিবির বিশেষভাবে সহায়ক।
শিবিরে এলাকার বহু মানুষ অংশগ্রহণ করেন এবং এই উদ্যোগকে সাধুবাদ জানান। আয়োজকদের পক্ষ থেকে ভবিষ্যতেও এ ধরনের সামাজিক উদ্যোগ চালিয়ে যাওয়ার কথা জানানো হয়েছে। “আপনার সুস্থতাই আমাদের অঙ্গীকার” এই বার্তাকে সামনে রেখেই আয়োজিত হয় এই বিনামূল্যের স্বাস্থ্য পরীক্ষা শিবির।

More From Author

Innovación 2026 at IEM–UEM Kolkata highlights student innovation and AI success…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *