জেনোমিক লাইফস্টাইল কাউন্সেলিং (GLC)” পরিষেবা চালু করল ডা. মোহন ‘স ডায়াবেটিস স্পেশালিটিস সেন্টার….।

Spread the love

নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ৭ মার্চ ২০২৬: ভারতের অন্যতম শীর্ষ ডায়াবেটিস চিকিৎসাকেন্দ্র ডা. মোহন’স ডায়াবেটিস স্পেশালিটিস সেন্টার ব্যক্তির জিনগত (Genetic) তথ্যের ভিত্তিতে ব্যক্তিগত জীবনযাত্রা সংক্রান্ত পরামর্শ প্রদান করার জন্য “জেনোমিক লাইফ স্টাইল কাউন্সেলিং (GLC)” পরিষেবা চালু করেছে।
টাইপ-২ডায়াবেটিস, স্থূলতা (Obesity) এবং হৃদরোগ সহ বিভিন্ন মেটাবলিক রোগ আগাম শনাক্তকরা এবং সেগুলি প্রতিরোধ ও নিয়ন্ত্রণের লক্ষ্যে এই নতুন পরিষেবা শুরু করা হয়েছে।
এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ডা.মোহনস ডায়াবেটিস স্পেশালিটিস সেন্টারের চেয়ারম্যান –
ডা. ভি. মোহন বলেন, “বর্তমানে চিকিৎসা পরিষেবা সাধারণ চিকিৎসা পদ্ধতি থেকে দ্রুত প্রিসিশন মেডিসিন (Precision Medicine)-এর দিকে অগ্রসর হচ্ছে। জিনতত্ত্বের অগ্রগতির ফলে এখন একজন ব্যক্তির কোন কোন রোগের ঝুঁকি বেশি রয়েছে তা আগে ভাগেই জানা সম্ভব এবং সেই অনুযায়ী জীবন যাত্রায় প্রয়োজনীয় পরিবর্তনের পরামর্শ দেওয়া যায়।”
তিনিআরওবলেন, “ভারতে ডায়াবেটিস এবং স্থূলতার মতো রোগের সংখ্যা ক্রমাগত বাড়ছে।এই পরিস্থিতিতে জেনোমিক লাইফ স্টাইল কাউন্সেলিং-এর মতো উদ্ভাবনী উদ্যোগ রোগের ঝুঁকি আগে ভাগে শনাক্তকরা এবং ব্যক্তি কেন্দ্রিক স্বাস্থ্যসেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”
ডা. মোহন’স ডায়াবেটিস স্পেশালিটিস সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর –
ডা. আর. এম. অঞ্জনা বলেন,
“জেনোমিক ঝুঁকি মূল্যায়ন এবং পরিকল্পিত জীবনযাত্রার পরিবর্তনকে একত্রিত করার একটি নতুন পদ্ধতি হল জেনোমিক লাইফ স্টাইল কাউন্সেলিং।এই কর্মসূচির মাধ্যমে রোগীদের তাদের জিনগত বৈশিষ্ট্যের ভিত্তিতে ব্যক্তিগত খাদ্যতালিকা, ব্যায়ামের পরামর্শ এবং জীবন যাত্রা সংক্রান্ত নির্দেশিকা প্রদান করা হবে।”
তিনি আরও বলেন, “এর মাধ্যমে মেটাবলিক রোগের ঝুঁকি প্রাথমিক পর্যায়েই শনাক্ত করে সেগুলি বিলম্বিত করা বা প্রতিরোধ করতে মানুষকে সহায়তা করা সম্ভব হবে।”
নিউট্রি জেনোমিক কাউন্সেলর ডা. গীতা ধর্মট্টি বলেন,
“নিউট্রিজেনোমিক্স প্রযুক্তির মাধ্যমে একজন ব্যক্তির জিন এবং পুষ্টির মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করা হয় এবং তার ভিত্তিতে ব্যক্তিগত খাদ্য পরিকল্পনা তৈরি করা হয়।এই কর্মসূচির অংশ হিসেবে নিয়মিত পরামর্শ প্রদানের মাধ্যমে রোগীরা সঠিক জীবনযাত্রার পরিবর্তন অনুসরণ করে তাদের স্বাস্থ্যের উল্লেখযোগ্য উন্নতি করতে পারবেন।”
গত ৩৫ বছর ধরে ডায়াবেটিস চিকিৎসা, গবেষণা এবং উদ্ভাবনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে ডা. মোহন ‘স ডায়াবেটিস স্পেশালিটিস সেন্টার।এই জেনোমিক লাইফস্টাইল কাউন্সেলিং পরিষেবার মাধ্যমে ভারতের স্বাস্থ্যখাতে প্রিসিশন মেডিসিনকে এগিয়ে নিয়ে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

 

About Dr. Mohan’s Diabetes Specialties Centres: Dr. Mohan’s Diabetes Specialities Centre is a one-of-a-kind diabetes speciality chain founded in the year 1991 headquartered in Chennai, Tamil Nadu. It is India’s leading diabetes care provider offering comprehensive services for diabetes patients. Dr. Mohan’s Diabetes Specialties Centres has 50 Diabetes centres and clinics in India and over 8 lakh patients with diabetes have been registered at these centres and more than 5.5 million consultations have been completed till date. The Gopalapuram (Chennai) centre is the flagship hospital. The centre specializes in Total Diabetes Care, Diabetes Eye Care, Diabetes Foot Care services, Diabetes Cardiac Care, Diabetes Dental Care, Preventive Care, Diet counselling and Precision Diabetes care.

More From Author

Manipal Hospitals Kolkata Celebrates International Women’s Day 2026 Honouring Women Leaders and Inspiring Survivors….

Tericom Foundation Empowers Women Marketers with ‘AI FOR HER’ Marketing Masterclass at Saturday Club….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *