নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ৩ ফেব্রুয়ারি, ২০২৬।সন্তোষ ট্রফির শেষ আটের খেলায় মঙ্গলবার সার্ভিসেসের কাছে টাইব্রেকারে ২-৩ গোলে হেরে বিদায় নিল কোচ সঞ্জয় সেনের
বাংলা। নির্ধারিত ও অতিরিক্ত সময়ে গোলশূন্য থাকায় টাইব্রেকারে হারতে হল সার্ভিসেসের কাছে বাংলাকে।
ম্যাচের নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে গোল করার সুবর্ণ সুযোগ এসেছিল বাংলার কাছে। ডানদিক থেকে বিজয় মুর্মুর একটি মাইনাস ফাঁকা গোলে সায়ন ব্যানার্জি বল রাখতে পারেন নি।
নির্ধারিত ও অতিরিক্ত সময়ের কোনও গোল না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
টাইব্রেকারের শুরুটা ভাল ছিল না বাংলার। প্রথম দুই শটে গোল করতে ব্যর্থ হয় বাংলা। বাংলার গোলকিপার অসামান্য দক্ষতা দেখিয়ে সার্ভিসেসের দ্বিতীয় ও চতুর্থ শট রুখে দেন।
তৃতীয় ও চতুর্থ শটে বাংলা গোল করতে সমর্থ হলে স্কোরলাইন দাঁড়ায় ২-২। সার্ভিসেস তাদের পঞ্চম শটে গোল করলেও, বাংলার নরহরি শ্রেষ্ঠার নেওয়া শেষ শটটি সার্ভিসেস গোলকিপার আটকে দেন। ফলে ২-৩ ব্যবধানে হেরে বাংলাকে মাঠ ছাড়তে হয়।
এদিন কোয়ার্টার ফাইনালে রেলওয়েজ নবাগত রাজস্হানকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে পাঞ্জাবর মুখোমুখি হবে।পাঞ্জাব ও তামিলনাড়ু খেলায় টাইব্রেকারে পাঞ্জাব ৪-১ গোলে জয় পায়। গতবারের রানার্স কেরল আয়োজক আসামকে ৩-০ গোলে হারিয়ে সেমিফাইনালে সার্ভিসেসের বিরুদ্ধে খেলবে।


