নেতাজি ফিরে এসো….।

Spread the love

সুদীপা চৌধুরী : মেদিনীপুর, ২৩ জানুয়ারি ২০২৬।সবার পোস্টেই দেখছি কবিতার মাধ্যমে কিংবা প্রবন্ধের মাধ্যমে কিংবা গল্পের ছলে বলছেন “নেতাজি ফিরে এসো’…। আসলে এটা একটা কথার কথা নেতাজির পক্ষে তো ফিরে আসা আর সম্ভব নয় ,এটাই বাস্তব। কিন্তু নেতাজি যে দেশটি ঘুরতে চেয়েছিলেন নেতাজি মানুষের মধ্যে যে বিবেকবোধ এবং চৈতন্য জাগ্রত করতে চেয়েছিলেন তা অসম্ভব নয়। আর সে মানুষ হলাম আমরা। নেতাজি স্বাধীনতা দিয়ে গেছেন আমরা স্বাধীনতার অপব্যবহার করছি ,আবার বলছি নেতাজিকে ফিরে আসতে। ফিরে এসে দেখবেন কি তিনি!!
বর্তমানে যে সমাজ বা দেশ মানুষের মাধ্যমে গড়ে উঠেছে, এমন দেশটি তো নেতাজি চান নি। নেতাজি বলুন কি স্বামীজি কেউ তো এমন দেশের কথা কোনদিন ভাবেনি। এতো ব্রিটিশদের শাসনের থেকেও খারাপ অবস্থার মধ্যে রয়েছে। ওরা তো বাইরে থেকে এসেছিল আর আমরা তো নিজেরাই নিজেদের দেশকে নয় ছয় করে চলেছি প্রত্যেকটি মুহূর্তে। আমরা প্রত্যেকটি মানুষ কোন না কোন ভাবে মানসিক রোগে আক্রান্ত, না সেটা ডাক্তারি ভাষার রোগ নয়, আমাদের মনের অহং ঈর্ষা হিংসা ভালো না বাসার রোগ। আসলে কেউ আমরা ভালো না।
এই আজকে ২৩শে জানুয়ারি চলে গেল অনেক জয়তু নেতাজি হল, নেতাজির গলায় মালা দেওয়া হলো গান কবিতা সাহিত্য অনুষ্ঠান অনেক কিছু হল। ফেসবুক ভরে গেল নেতাজির AI ছবিতে। আগামীকাল ২৪ শে জানুয়ারি থেকে we will remain same, তখন কে নেতাজি আর কে স্বামীজি আবার গতানুগতিক স্বার্থপরের মতো নিজেকে নিয়ে বাঁচা। তাই নেতাজির ফিরে আসা দরকার নেই, ফিরে এলে তিনি ভয়ংকর কষ্ট পাবেন, আর ফিরে আসা সম্ভব নয়। কারণ এখন আর তেমন মাতৃগর্ভ নেই, তেমন মা নেই ,নেই আদর্শ পিতা। বরঞ্চ আমরা মানুষরা একটুখানি উনাদের পথে চলতে পারি এটা আমাদের পক্ষে অবশ্যই সম্ভব কিন্তু আমরা করি না।
তাই আমাদের ব্যর্থতা নেতাজিকে ফিরিয়ে এনে ঢাকা যাবে না…।

More From Author

ন্যাশনাল অ্যাকাডেমি অব ডাইরেক্ট ট্যাক্সে-এর কলকাতা ক্যাম্পাসে স্বামী বিবেকানন্দের মূর্তি প্রতিষ্ঠা…।

TV9 বাংলায় নৈরাজ্যের SIR…।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *