দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হল নব যুব সংঘের গণেশ মণ্ডপ…। 

নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ১৮ সেপ্টেম্বর, ২০২৬।  ভাদ্রমাসের শুক্লা তৃতীয়ার শুভ সন্ধ্যায় পশ্চিমবঙ্গ বিধানসভার অন্যতম বিধায়ক বিজয় ওঝা, কলকাতা পৌরনিগমের অন্যতম পৌরমাতা মীনাদেবী পুরোহিত সহ ‘ভারতীয় জনতা পার্টি’-র উত্তর কলকাতা সাংগঠনিক জেলার সভাপতি তমোঘ্ন ঘোষ, জয়নারায়ণ সিংহ, সঞ্জয়কুমার মিশ্র সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে গতকাল কলকাতার, কেশবচন্দ্র সেন স্ট্রিটে ‘নব যুব সংঘ’-র পরিচালনায় ধুমধামের সাথে সাত দিন ব্যাপী গণেশ পুজো-র সূত্রপাত হয়েছিল। এই বছর এখানকার পুজো ১৯ তম বছরে পদার্পণ করল।

 

এই বছর গণেশ পুজোর চেয়ারম্যান হিসেবে রয়েছেন জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিজয় ওঝা এবং সভাপতি হিসেবে রয়েছেন উত্তর কলকাতা সাংগঠনিক জেলার সভাপতি তমোঘ্ন ঘোষ। এছাড়াও ‘ভারতীয় জনতা পার্টি’-র উত্তর কলকাতা সাংগঠনিক জেলার সাথে জড়িত একাধিক ব্যক্তিদের নাম এই পুজোর আমন্ত্রণ পত্রে দেখা গেছে। বলে রাখা ভালো, এই পুজোর প্রধান উপদেষ্টার পদে রয়েছেন ফাটা কেষ্ট খ্যাত কালীপুজোর কর্ণধার প্রবন্ধ রায় (ফান্টা)।

‘নব যুব সংঘ’ পরিচালিত গণেশ পুজোর পরিচালন সমিতির সাধারণ সম্পাদক রবিপ্রকাশ গুপ্তা জানিয়েছেন, শিশু-কিশোরদের বসে আঁকো প্রতিযোগিতার মধ্যে দিয়ে সূচিত হয়েছে এই বছরের গণেশ পুজো। সনাতনী রীতি মেনে ১৪ সেপ্টেম্বর মণ্ডপে গণেশ পুজো সম্পন্ন হয়। ১৫ সেপ্টেম্বর ভোগ বিতরণ করা হয়। ১৬ সেপ্টেম্বর মহাকালের ভজন ও গণেশে বন্দনা আয়োজিত হয়।  ১৭ সেপ্টেম্বর সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হল এবং শুক্রবার ১৮ সেপ্টেম্বর মাতারাণী জাগরণ অনুষ্ঠান মহা সমারোহে আয়োজিত হল। আগামীকাল শনিবার ১৯ সেপ্টেম্বর শ্রী গণেশের পার্থিব মূর্তিকে গঙ্গাবক্ষে বিসর্জন দেওয়া হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

More From Author

পানামায় ICA নির্বাচনে IFFCO চেয়ারম্যান দিলীপ সংঘানি ICA গ্লোবাল বোর্ডের পরিচালক নির্বাচিত হয়ে তৃতীয় স্থান অর্জন করে ভারতীয় সমবায় আন্দোলনের গুরুত্বপূর্ণ বৈশ্বিক সাফল্য অর্জন করলো…।

বিশ্বকর্মার নাকানিচোবানি…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *