নিজস্ব প্রতিনিধি : আমেদাবাদ, ৭ ডিসেম্বর , ২০২৫। মেয়েদের অনূর্ধ্ব ২৩ টি ২০ ট্রফি এলিটে শেষ আটের খেলায় হেরে বিদায় নিল বাংলা। আমেদাবাদে রবিবার বাংলাকে ৫ উইকেটে হারিয়ে শেষ চারে চলে গেল হরিয়ানা।
টস জিতে হরিয়ানা ফিল্ডিং নিয়েছিল। বাংলা ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩০ রান তোলে।
তার জবাবে খেলতে নেমে ১৯.১ ওভারে পাঁচ উইকেট জয়ের লক্ষ্যে পৌঁছে যায় হরিয়ানা।
তথ্য সহায়তা : আজকের খেলাধুলা।


