নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ২৪ নভেম্বর, ২০২৫। নভেম্বর বিপ্লব স্মরনে কলকাতা বিশ্ববিদ্যালয়ের(কলেজ স্ট্রিট) ছাত্রগোষ্ঠী তৈরী করেছিলেন ‘সংগ্রামী বইপত্র’র মঞ্চ। সেখানে বই-এর বাহার আরও রঙিন করতে ছিলো গান, ডিবেট, কুইজ ইত্যাদি। ছাত্রছাত্রীদের এই আনন্দমেলা শুরু হয় ১০ তারিখ। ‘শুধু তোমাকেই ভালোবেসে কালেক্টিভ'(এস টি বি কালেকটিভ) তাদের প্রেমের গানের পসরা নিয়ে হাজির ছিলো ১৪-এর সন্ধ্যায়(শেষ দিন)। কলেজস্ট্রিটে বইয়ের গন্ধের সাথে মেশা ভালোবাসার সুরে গলা মেলালেন পথ চলতি মানুষ। সুধাবর্ষী, অর্ঘ্য, প্রীতম, ঋতবান ও নীলাঞ্জনের দল গানে ছুঁইয়ে দিলো দিনবদলের রঙ।
ব্যান্ডের সদস্য নীলাঞ্জন ঘোষাল জানান, “শিলাজিৎ বলেছিলেন-প্রেম ছাড়া কি দিনবদলের গান শোনানো যায়! আমি, আমরা বিশ্বাস করি এ’কথা। আগামীতে প্রচন্ড ঘৃণার সামনে আমাদের ভালোবাসা নিয়েই দাঁড়াতে হবে। প্রেম নিয়েই দাঁড়াতে হবে, বোকার মত।
সাইনিং অফ উইথ- বোকারা স্বপ্ন দেখে পৃথিবীটা সাজাবার, এই মুহূর্তে।”


