প্রোগ্রেসিভ ইস্ট ক্যালকাটা এথেলেটিক এবং কালচারাল এর উদ্যোগে আয়োজিত হল বিনামূল্যে সাধারণ স্বাস্থ্য রক্ত এবং চক্ষু পরীক্ষা শিবির…।

গোপাল দেবনাথ : কলকাতা, ২৪ আগস্ট, ২০২৬। গত রবিবার ২৩ আগস্ট বেলেঘাটা ডাঃ পঞ্চানন মিত্র লেন এর প্রোগ্রেসিভ ইস্ট ক্যালকাটা এথেলেটিক এবং কালচারাল এর উদ্যোগে আয়োজিত হল বিনামূল্যে সাধারণ স্বাস্থ্য, রক্ত এবং চক্ষু পরীক্ষা শিবির।

 

সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন এলাকার বিশিষ্ট চিকিৎসক হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ রতন ঘোষ, প্রকাশ রঞ্জন পাল এবং বিশ্বজিৎ বোস। এদিনের শিবিরে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি আশিস কুমার ঘোষাল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক বাপ্পা পাল এবং সম্পাদক সঞ্জয় পাল। অনুষ্ঠান মঞ্চে স্বাস্থ্যশিবির নিয়ে বক্তব্য রাখেন বেলেঘাটা অঞ্চলের বিশেষজ্ঞ চিকিৎসক ও বি জে পি নেত্রী শ্রীমতি অর্চনা মজুমদার। এ দিনের স্বাস্থ্য শিবিরে সহায়তার হাত বাড়িয়ে দেয় ডিভাইন মাল্টি স্পেশালিটি হসপিটালের চিকিৎসকগণ এবং স্বাস্থ্যকর্মীরা। এদিন বহু মানুষ তাদের ই সি জি করিয়ে হার্টের স্বাস্থ্য বুঝে নেওয়ার চেষ্টা করলেন, অনেকেই লিভার ফাংশানিং পরীক্ষা করান। এই স্বাস্থ্য পরীক্ষায় রক্তের বিভিন্ন পরীক্ষায় সহায়তা করে এবোট ফার্মা এবং সান ফার্মা। সান ফার্মার দায়িত্ব ছিল রক্তের শর্করা, এইচ বি ১সি এবং লিপিড প্রোফাইল পরীক্ষার। এবোট ফার্মার দায়িত্ব ছিল থাইরয়েড পরীক্ষা করার। পুরুষ মহিলা নির্বিশেষে শতাধিক মানুষ এদিন স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণ করেন। এলাকার সাধারণ মানুষ এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানান।

More From Author

Acropolis Mall Hosts 3rd Invitational School Chess Championship 2026 in Association with Bengal Chess Association…

ইস্টবেঙ্গলের কষ্টার্জিত জয়…।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *