৮০ তম স্বাধীনতা দিবস উদযাপন করল প্রেস ক্লাব কলকাতা….।

গোপাল দেবনাথ : কলকাতা, ১৫ আগস্ট, ২০২৬। আজ দেশ জুড়ে পালিত হচ্ছে স্বাধীনতা দিবস। এশিয়ার প্রাচীন তম সাংবাদিকদের সংগঠন প্রেস ক্লাব কলকাতা প্রতিবছরের মতো এবারও সাড়ম্বরে পালন করলো ৮০ তম স্বাধীনতা দিবস। জাতীয় পতাকা উত্তোলন সহ মনীষীদের মাল্যদান পর্বে উপস্থিত ছিলেন ক্লাবের সদস্যগণ। সারাদিনব্যাপী অনুষ্টানে

কলকাতা প্রেস ক্লাবের সদস্য পরিবারের সকল সদস্য এবং প্রেসক্লাবের শুভানুধ্যায়ীদের একত্রিত হওয়ার মাধ্যমে এই পূর্ণ দিনটি পালন করা হয়।  ছোট ছোট শিশুদের অঙ্কন প্রতিযোগিতা, গান, আবৃতি, তাৎক্ষণিক বক্তৃতা সহ দেশাত্মবোধক বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়। জয়ীদের হাতে তুলে দেওয়া হয় নানাবিধ উপহার। সদস্য অতিথি এবং তাদের পরিবারের জন্য ছিল ভুরিভোজের আয়োজন।

 

More From Author

পাখির বাসা’র সাংবাদিক সম্মেলনে চাঁদের হাট…।

রাজনীতিতে আসাটাই জীবনের মস্ত বড় ভুল ছিল…।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *