নাটক ও দেহ বিভঙ্গন কর্মশালা..।

গোপাল দেবনাথ : কলকাতা, ৭ অক্টোবর , ২০২৬। দক্ষিণ কলকাতা  কলাকুশলীর নাম নতুন করে পরিচয় দেওয়ার প্রয়োজন নেই। দীর্ঘদিন ধরে নতুন নতুন নাটকের প্রযোজনা নাট্যপ্রেমীদের উপহার দিচ্ছে। দক্ষিণ কলকাতা কলাকুশলী ও আকৃতি কলা নিকেতন দ্বারা পরিচালিত হল এক মাস ব্যাপী নাটক ও দেহ বিভঙ্গন কর্মশালার, আজই ছিল শেষ দিন। মোট ৩৩ জন ছাত্রী এই কর্মশালায় অংশগ্রহণ করেছিল। শেষ দিনে সংস্থার পক্ষ থেকে তাদের হাতে তুলে দেওয়া হল শংসাপত্র। এই কর্মশালায় প্রশিক্ষণ দেন কবি ও অভিনেতা সুদর্শন দাস। ছাত্রীরা খুবই খুশি বলে জানা গেল।

More From Author

From Louder to Smarter: Why Precision Is Becoming Central to Sound Management Saitronics and HARMAN introduce Soundcraft Signature Plus Series in Kolkata…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *