**শুভ নববর্ষের আগাম শুভেচ্ছা জানাই।**
দেবাশীষ ভট্টাচার্য্য : কলকাতা, ১৪ এপ্রিল, ২০২৬। কাল ১৪৩৩ – ১লা বৈশাখ, বুধবার ত্রয়োদশী তিথি !! শুভ নববর্ষ !!
আমরা যারা বেবী বুমার্স মানে ১৯৪৬ থেকে ১৯৬৪ তে জন্ম আমরা বছরের প্রথমদিনের বাংলা তারিখ বলতে পারি। আমরা কয়েকটা তিথি জানি।যেমন…সরস্বতী পুজো পঞ্চমী, পূর্নিমায় দোল, কোজাগরী আর অমাবস্যায় কালীপুজো। এছাড়া জানি মহালয়া থেকে দশমী এই পুজোর কটা দিন।
আমরা বাংলার ইতিহাস ভুলে গেছি। যেমন চর্যাপদ, মৌর্য – গুপ্ত যুগ, স্বাধীনবঙ্গ ও গৌর রাজ্য, মাৎস্যন্যায়,পাল বংশ, সেন বংশ সামন্ততন্ত্র রেনেসাঁ এইগুলো।
বইমেলায় যাওয়া এখন স্ট্যাটাস। গেলে মনে পড়ে বঙ্কিম, রবি ঠাকুর, মাইকেল থেকে শরৎচন্দ্র। কবি সুনীল, শক্তি, সন্দীপন এর নাম এই প্রজন্ম শোনে নি।
ভুলতে বসেছি বাংলার ঐতিহ্য ভাস্কর – চিত্রকর রামকিঙ্কর, চিন্তামনি কর, বিকাশ ভট্টাচার্য আরও অনেক নাম। ভুলেছি সাঁওতাল পরিবার, ছৌ নৃত্য পুরুলিয়ার মুখোশ বিষ্ণুপুরের ঘোড়া,বাঁকুড়ার টেরাকোটা,কাটোয়ার কাঠের পুতুল।
কারণ এখকার প্রজন্ম মানে জেন আলফা আই প্যাড নিয়ে জন্ম নিয়েছে,ইউটুব দেখে বড় হচ্ছে ভবিষ্যত এদের অজানা।
বাঙালি এখন আত্নকেন্দ্রিক।বাঙালির মধ্যে আছে নিজের মনের খেয়ালি রং।খেয়ালি যদিও বা হয় – খুব উচ্চমানের রং!সহজে উঠতে চায় না।
কিন্তু আমরা!
সংস্কৃতি আর অপসংস্কৃতির মধ্যে গা ভাসিয়ে ভাবার অবকাশ নেই।
আসুন হাতে হাত রেখে!
আজ নতুন বছরে ১৪৩৩ বুধবার ত্রয়োদশী তিথিতে , আমরা শপথ নিই রসগোল্লার রস চিপে মুখে ভরে
বাংলা আবার জগৎ সভার পথ প্রদর্শক হবে।
না_হলে চির উপেক্ষিত রয়ে যাবে বাঙালি।


