রক্তাক্ত হবে ধবধপে খরগোশ। হা হা করে হেসে উড়ে যাবে লক্ষীপেঁচা…।

Spread the love

ধ্বংস স্তূপে

অর্জুন চক্রবর্তী : অভিনেতা ও সঙ্গীতশিল্পী।

এক সমুদ্র উথলে উঠা প্রেম তোমার জন্য।
পাহাড়ের ধ্বংস স্তূপে লুকিয়ে থাকা লজ্জা বোধ।
শরীর সাজা দিয়ে চলে ক্রমাগত।
তবু বলি ঝাঁপ দেব অজানা তে।
তুলে আনব এক আঁজলা জল মানস সরোবরের বুক থেকে।
তোমার তিয়াস পরানে ব্যথা দ্যায়।
বুজে আসে কন্ঠ।
পাহাড় ঝরে পড়বে হয়তো।
রক্তাক্ত হবে ধবধপে খরগোশ।
হা হা করে হেসে উড়ে যাবে লক্ষীপেঁচা।
সেই থিকথিকে অন্ধকারে বসে আমি, এক আঁজলা জল হাতে।
তুমি আসবে না, তবু… তবু মন বলে,’ও আসবে, এলো বলে’।

More From Author

Aakash Institute Launches Specialized Academic Programs for WBCHSE Students….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *