থাক না, অন্য কথা
মৌবনি রয় সরকার : অভিনেত্রী।
আমরা তো সব জানিনা!
সব কিছু লুকোতে পারা যায় কি, লুকোতে যে পারিনা…
চারিদিকে কত আঘাতের কথা,
কত চেপে থাকা ব্যথা,
মন হালকা করে পারবো কি মুছে ফেলতে কাটা দাগ গুলো,
যারা মিথ্যে বলে তারা কি পার পেলো?
জানি না…
জানতে চাই না।
কারণ অনেক স্বপ্নের রঙ মিশে একটি জীবন তৈরি হয়,
তাই হয়ত মানুষ নিজেকেই পেয়েছে ভয়,
শিং ভেঙে বাছুর সেজে কিছুটা পার পেলেও,
যখন হঠাৎ করে ডানার এক ঝলক হলেও,
কেউ দেখে ফেলবে…
তখন বুঝে যাবে যে ম্যাজিক দেখা ভাগ্যের ব্যাপার,
তখন মাথায় ব্যাথা হলেও মনের ভিতরটা আনন্দে দুলবে,
যারা স্বপ্ন সত্যি করতে পারে , এই বাস্তব শুধুই তার ।


